আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

বাবা ও ভাইকে ফিরে পেতে চাই: প্রিন্স হ্যারি

বাবা ও ভাইকে ফিরে পেতে চাই: প্রিন্স হ্যারি

যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি বলেছেন, রাজপরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক এমন বিরূপ হওয়ার কথা ছিল না। তিনি তাঁর বাবা ও ভাইকে ‘ফেরত’ পেতে চান। যুক্তরাজ্যে এক সাক্ষাৎকারে এমনটি বলেছেন হ্যারি। সোমবার ওই সাক্ষাৎকারের আংশিক প্রকাশিত ভিডিওতে এমনটি বলতে দেখা গেছে।

হ্যারি বলেছেন, ‘কখনোই তারা (রাজপরিবার) সম্পর্ক জোড়া লাগানোর আগ্রহ দেখায়নি। আমি আসলে আমার বাবাকে ফেরত চাই, আমি আমার ভাইকে ফেরত চাই।’ ডিউক এবং ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান ২০২০ সালের মার্চে রাজপরিবারের দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে সাধারণ জীবনযাপনের সিদ্ধান্ত নেন। সেসময় হ্যারি জানান, মিডিয়ার মাধ্যমে অপমান অপদস্ত হওয়া থেকে বাঁচতে এ সিদ্ধান্ত নিয়েছেন।

এই প্রিন্স হ্যারি এখন বাবা যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও ভাই প্রিন্স অব ওয়ালেস উইলিয়ামের সান্নিধ্য পেতে চাইছেন।যুক্তরাষ্ট্রের আরেক সাক্ষাৎকারে হ্যারি বলেছেন, বাকিংহাম প্যালেস তাঁকে এবং তাঁর স্ত্রীকে প্রকাশ্যে সহযোগিতা করার বিষয় নাকচ করে দিয়েছিল এবং রাজপরিবার একই সময় তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।

হ্যারি বলেছেন, “যেখানে গত ছয় বছর ধরে আমাদের বলা হচ্ছে, তোমার সুরক্ষা দিতে আমরা কোনো অবস্থান নিতে পারি না, কিন্তু পরিবারের অন্য সদস্যদের বেলায় ঠিকই এমনটি করা হচ্ছে। তখনই নীরবতা যে বিশ্বাসঘাতক, তার স্বরূপ উম্মোচিত হয়।” দুটি সাক্ষাৎকারই ৮ জানুয়ারি সম্প্রচার করা হবে। এর দুদিন পরই হ্যারি’র আত্মজীবনীমূলক গ্রন্থ ‘স্পেয়ার’ প্রকাশ হওয়ার কথা রয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত