আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

৪০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

৪০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

রাশিয়ার দখলকৃত ৪০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। সোমবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি এমন দাবি করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের খবরে এ তথ্য জানা গেছে।

ভ্যালেরি জালুঝনি বলেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকে বিভিন্ন স্থানের দখল নিতে শুরু করে তারা। তবে ইতোমধ্যেই দখলকৃত অঞ্চলগুলোর চল্লিশ শতাংশ মুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনী পূর্ণ মাত্রায় আগ্রাসনের সময় দখলকৃত অঞ্চলগুলোর ৪০ শতাংশ এবং ২০১৪ সাল থেকে রাশিয়ার দখলকৃত যাবতীয় অঞ্চলের ২৮ শতাংশ মুক্ত করেছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, দোনেৎস্কে রুশ সেনা অবস্থানে হিমার্স হামলায় বহু হতাহতের ঘটনার পর ইউক্রেনকে ধ্বংসের পরিকল্পনা করছে রাশিয়া। জেলেনস্কি বলেন, ইরানি ড্রোন দিয়ে ইউক্রেনকে ‘নিঃশেষ’ করে দেওয়ার এ পরিকল্পনা করছে রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তার দেশকে ধ্বংস করে দিতে ইরানি ড্রোন ব্যবহার করে একটি দীর্ঘমেয়াদি অভিযানের পরিকল্পনা করছে রাশিয়া। তিনি আরও বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে— রাশিয়া ইরানের অত্যাধুনিক শাহেদ ড্রোন ব্যবহার করে দীর্ঘমেয়াদি এ হামলার পরিকল্পনা করছে।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত