আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

দ্বিতীয় শীর্ষ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করলেন কিম

দ্বিতীয় শীর্ষ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করলেন কিম

উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সেনা কর্মকর্তা পাক জং চোনকে বরখাস্ত করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ পাক জং চোনকে বরখাস্ত করার খবর জানিয়েছে। খবর রয়টার্সের।

পাক জং চোন উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান এবং দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ছিলেন। গত সপ্তাহে কেন্দ্রীয় কমিটির বার্ষিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে রোববার জানায় কেসিএনএ। পাকের স্থলাভিষিক্ত হয়েছেন রি ইয়ং গিল।

পাক জং চোনকে সরিয়ে দেওয়া কারণ জানানো হয়নি। তবে পিয়ংইয়ং নিয়মিত তার নেতৃত্বের পুনর্গঠন করে এবং বছর শেষের বার্ষিক সভায় কর্মীদের রদবদল এবং প্রধান নীতিগত সিদ্ধান্তের ঘোষণা আসে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়, সভা চলাকালে পাক জং চোন মঞ্চের সামনের সারিতে মাথা নিচু করে বসে আছেন। ওই সময়ে অন্য সদস্যরা কর্মীদের ইস্যুতে ভোট দেওয়ার জন্য তাদের হাত তুলেছেন। তার আসনটি পরে খালি দেখা যায়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত