আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

দোনেৎস্কে একদিনে ৮০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

দোনেৎস্কে একদিনে ৮০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ৮০০ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। নিহতদের বেশিরভাগই প্রাণ হারিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে লড়াইয়ে। বৃহস্পতিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী এ দাবি করেছে। অন্যদিকে পশ্চিমা মিত্ররা কিয়েভকে সাঁজোয়া যুদ্ধ যান সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধ নিয়ে বৃহস্পতিবার সকালে নিয়মিত ব্রিফিং করে ইউক্রেনের সামরিক বাহিনী। এতে তারা বলেছে— রুশ বাহিনী বাখমুত সেক্টরে আক্রমণের ওপর জোর দিয়েছে এবং আভদিভকা ও কুপিয়ানস্ক সেক্টরে রাশিয়ার আক্রমণ ব্যর্থ হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনের হামলায় গত দিনে ৮০০ জনেরও বেশি রুশ সেনা, একটি বিমান, একটি হেলিকপ্টার এবং তিনটি ট্যাংক ধ্বংস হয়েছে।

এ ছাড়া রাশিয়ান বিমান, ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলার ফলে ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত বাখমুত শহর এবং দোনেৎস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকা ও কুরাখোভ শহরে অনির্দিষ্টসংখ্যক বেসামরিক হতাহতের কথাও জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত