আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

রমজানেই বৈঠকে বসবেন সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রমজানেই বৈঠকে বসবেন সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সাত বছর পর বিচ্ছিন্ন সম্পর্ক পুনরুদ্ধার করার জন্য সৌদি আরব ও ইরান শীর্ষ কূটনীতিকদের মধ্যে একটি বৈঠকের বিষয়ে পরিকল্পনা করে আসছিল। চীনের মধ্যস্থতায় দেশ দুটির শীর্ষ কূটনীতিকরা একটি যুগান্তকারী দ্বিপাক্ষিক পুনর্মিলন চুক্তিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পবিত্র রমজান মাস শেষ হওয়ার আগেই এই বৈঠক করতে সম্মত হয়েছেন। খবর আলজাজিরার।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং তার ইরানের প্রতিপক্ষ হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় বারের ফোনালাপের পর এই সিদ্ধান্ত নিয়েছেন। এই ফোনালাপের সময় সম্প্রতি চীনে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির আলোকে বেশ কয়েকটি সাধারণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকের সঠিক দিন-তারিখ বা কোথায় বৈঠক হবে তা জানা যায়নি। সৌদি কর্মকর্তারা বলেছেন, এই বৈঠকটি ছিন্ন হওয়ার সাত বছর পর সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ। সৌদি আরবে ২০১৬ সালে শিয়া মুসলিম নেতা নিমর আল-নিমরের ফাঁসির পর ইরানি বিক্ষোভকারীরা সৌদি কূটনৈতিক মিশনে হামলা করার পর রিয়াদ তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

এদিকে, নতুন চুক্তি অনুসারে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নি মুসলিম প্রধান সৌদি আরব দুই মাসের মধ্যে তাদের দূতাবাস ও মিশন পুনরায় চালু করবে। দেশ দুটি ২০ বছরেরও বেশি সময় আগে স্বাক্ষরিত নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক চুক্তিও বাস্তবায়ন করবে বলে আশা করা হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত