আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

বিশাল সাম্রাজ্য থেকে রাজা চার্লসের আয় ৩৭০ কোটি টাকা

বিশাল সাম্রাজ্য থেকে রাজা চার্লসের আয় ৩৭০ কোটি টাকা

ব্রিটেনজুড়ে বেড়েছে বাড়ি ভাড়া। এর সুফল পেতে শুরু করেছেন দেশটির সবচেয়ে প্রভাবশালী বাড়িওয়ালা রাজা তৃতীয় চার্লসও। এ বছর চার্লস ল্যাঙ্কাস্টারের ডাচি নামে পরিচিত তাঁর বিশাল সাম্রাজ্য থেকে ৩৭০ কোটি টাকা আয় করেছেন। রানী দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার পর এ সম্পত্তি তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। ৪৫ হাজার একর এলাকাটির আকার মোটামুটি ওয়াশিংটন ডিসির সমান হবে। খবর নিউইয়র্ক টাইমসের।

চার্লস স্বেচ্ছায় তাঁর ব্যক্তিগত আয়ের ওপর ট্যাক্স দেন। যদিও ব্রিটেনে করপোরেশন কর না দিয়েও ব্যবসা করা যায়। সিংহাসনে বসার পর এই প্রথম চার্লসের আয়কর রেকর্ড প্রকাশ করেছে ডাচি। সেখানে দেখানো হয়েছে, পুরো জাতির সঙ্গে তিনিও আর্থিক সংকট মোকাবিলা করেছেন। যদিও তাঁর মায়ের চেয়েও ব্যক্তিগত আয় বেড়েছে চার্লসের। রাজকীয় জমিতে বসবাসকারী ভাড়াটেদের ভাড়া বাড়ার কারণে এই লাভ এসেছে। এ ছাড়া বাণিজ্যিক সম্পত্তি থেকে আয় বেড়েছে চার্লসের।

ব্রিটিশ রাজপরিবার নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। দীর্ঘ ৭০ বছরের বেশি সময় পর ব্রিটেনের রাজা হিসেবে যাঁর মাথায় মুকুট উঠেছে, তাঁকে নিয়ে স্বাভাবিকভাবে জানার আগ্রহ সবার। ইংল্যান্ডে ১ লাখ ৩০ হাজার একর জায়গাজুড়ে তাঁর জমিদারি রয়েছে। ২০২২ সালে এ জমিদারি থেকে ভাড়া হিসেবে ২ কোটি ৮৩ লাখ ডলার আয় করেছিলেন ব্রিটেনের নতুন রাজা।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত