আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

যুক্তরাষ্ট্রে গেলেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট, যে হুশিয়ারি দিল চীন

যুক্তরাষ্ট্রে গেলেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট, যে হুশিয়ারি দিল চীন

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই সংক্ষিপ্ত সফরে এখন যুক্তরাষ্ট্রে আছেন। এর তীব্র নিন্দা জানিয়েছে চীন। এ সফরের প্রতিবাদে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে শি জিনপিং সরকার। প্যারাগুয়েতে সফরের পথে যুক্তরাষ্ট্রে স্বল্প সময়ের জন্য তিনি অবস্থান করেন।

বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখছে না বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় লাইকে একজন বিচ্ছিন্নতাবাদী অ্যাখ্যা দিয়ে চীনা ভূখণ্ডে সংকট তৈরির কারণ উল্লেখ করেছে। তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন ভূখণ্ড বিবেচনা করে বেইজিং। ফলে এখানকার কোনো কর্মকর্তার সঙ্গে মার্কিন প্রতিনিধির সাক্ষাৎকে সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখে দেশটি।

আগামী জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি শনিবার দেশ ছাড়েন। তাইওয়ানের উদ্দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ট্রানজিট রয়েছে তার। নির্ধারিত ফ্লাইটে লাই নিউইয়র্কে অবতরণের পর রোববার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে যে কোনো সফরের কঠোরভাবে বিরোধিতা করে। পুরো ঘটনা চীন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় ও জোরালো পদক্ষেপ নেওয়া হবে।’

নিউইয়র্কে হোটেলে পৌঁছানোর সময় তাকে পতাকা নেড়ে স্বাগত জানান সমর্থকরা। কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লেখেন— নিউইয়র্কে বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে মুখিয়ে আছি। এই সফরে কোনো মার্কিন আইনপ্রণেতার সঙ্গে সাক্ষাৎ হবে বলে জানা গেছে।

পূর্ব ঘোষণা ছাড়া অনেকটা গোপনীয়তা রক্ষা করে মিত্র যুক্তরাষ্ট্রের উদ্দেশে তাইপে ছাড়েন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট। এই সফর কেন্দ্র তাইওয়ান প্রণালির চারপাশে সামরিক তৎপরতা বাড়াতে পারে চীনা বাহিনী। পূর্বে তাইওয়ানে মার্কিন কর্মকর্তাদের উপস্থিতির প্রতিক্রিয়ায় যেমনটি দেখিয়েছিল তারা।

সূত্র: দ্য গার্ডিয়ান

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত