আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

আর্জেন্টিনায় প্রাথমিক ভোটে এগিয়ে ডানপন্থী জাভিয়ের মিলেই

আর্জেন্টিনায় প্রাথমিক ভোটে এগিয়ে ডানপন্থী জাভিয়ের মিলেই

আর্জেন্টিনায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মনোনয়নের জন্য ভোট হয়েছে। প্রাথমিক এই নির্বাচনে ক্ষমতাসীন ও বিরোধী দলকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন একজন অতি-ডানপন্থী জনতাবাদী প্রার্থী।

রোববার প্রায় ৯০ শতাংশ ব্যালট গণনা করা হয়েছে। বেসরকারি ফলাফল অনুসারে, জাভিয়ের মিলেই নামের ওই প্রার্থী ৩০.৫ শতাংশ ভোট পেয়েছেন। খবর- রয়টার্স ও আল-জাজিরা

২৮ শতাংশে ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্রধান রক্ষণশীল বিরোধী দল। ক্ষমতাসীন পেরোনিস্ট জোট ২৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। আর্জেন্টিনায় মূল্যস্ফীতি ১১৬ শতাংশ। জীবনযাত্রার খরচ কয়েকগুণ বেড়ে গেছে। প্রতি ১০ জনের মধ্যে চারজন মানুষ দরিদ্র। অর্থনৈতিক সংকটের ফলে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি সাধারণ মানুষের মোহভঙ্গ হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, এসবের প্রভাব পড়েছে ব্যালটে।

প্রাথমিক নির্বাচনে ভোট দেওয়া প্রাপ্তবয়স্কদের জন্য বাধ্যতামূলক। এই নির্বাচন আগামী ২২ অক্টোবর হতে যাওয়া সাধারণ নির্বাচনের একটি মহড়ার মতো। প্রেসিডেন্ট পদে কে জয়ী হতে পারেন তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় এই ভোটে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত