আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

সিঙ্গাপুর-ভিত্তিক কোম্পানির সিইও মার্ক রস-স্মিথ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইতিহাদ এয়ারওয়েজের

সিঙ্গাপুর-ভিত্তিক কোম্পানির সিইও মার্ক রস-স্মিথ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইতিহাদ এয়ারওয়েজের

সিঙ্গাপুর-ভিত্তিক কোম্পানির সিইও মার্ক রস-স্মিথ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইতিহাদ এয়ারওয়েজের বিজনেস ক্লাস নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টটি মূলত ইতিহাদ এয়ারওয়েজে ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে তার ছয় বছর বয়সী মেয়ের পর্যালোচনা। মেয়েটি ইতিহাদকে ১০ এর মধ্যে মাত্র ১ পয়েন্ট দিয়েছে।


শুধু কম রেটিংই নয়, ইতিহাদ এয়ারওয়েজে ভ্রমণকে মার্কের মেয়ে ‘গুরুত্বর ত্রুটি’ বলেও অভিহিত করেছে।


 শেয়ার করা পোস্টে স্মিথ লিখেছেন, ‘ইতিহাদ আমার ৬ বছর বয়সী মেয়েকে বিজনেস ক্লাসে তার সাম্প্রতিক ফ্লাইটের অভিজ্ঞতা সম্পর্কে একটি সমীক্ষা পাঠিয়েছে। আমি আমার মেয়েকে প্রভাবিত না করেই জরিপের উত্তর দিতে দিয়েছি। এটি খুব ভয়ানক ছিল।’

 তিনি আরও বলেছে,যে তার মেয়ে ফ্লাইটকে ‘খারাপ’ বলে মনে করেছে কারণ তার স্কুলের বন্ধুরা এতে ছিল না। বাচ্চাদের খাবার ভালো ছিল না, কারণ তাদের চকলেট দেওয়া হয়নি। বাচ্চাদের জন্য গরম তোয়ালের ব্যবস্থাও রাখা হয়নি।

ইতিহাদ এয়ারওয়েজে ভ্রমণ নিয়ে মার্কের মেয়ের অভিযোগ ছিল আরও কয়েকটি। ফ্লাইট শুরুর আগে ভিডিও চালানো হয়নি। আর এসব সমস্যার কারণেই মূলত ইতিহাদ এয়ারওয়েজকে ১০-এর মধ্যে মাত্র ১ রেটিং পয়েন্ট দিয়েছে মার্ক রস-স্মিথের মেয়ে।

মার্কের পোস্টে আরও অনেক এক্স ব্যবহারকারীও প্রচুর প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে, বাচ্চারা কখনো কখনো সবচেয়ে সৎ মতামত দেয়। একজন বলেছেন, বাচ্চারা সত্যি কথা বলে। সেই সত্য কখনো কখনো খুব নির্মম হয়।

আরেকজন লিখেছেন, ‘আসল কথাটা হলো, আপনার গ্রাহকেরা কী চায় তা জানা। এ ছাড়াও, বাচ্চাদের সঙ্গে ঝামেলা করবেন না। তারা সত্যি বলে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত