আপডেট :

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

ইরানি প্রতিপক্ষ ইব্রাহিম রাইসির সঙ্গে ফোনালাপ রুশ প্রেসিডেন্ট পুতিনের

ইরানি প্রতিপক্ষ ইব্রাহিম রাইসির সঙ্গে ফোনালাপ  রুশ প্রেসিডেন্ট  পুতিনের

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে মঙ্গলবার ইরানি প্রতিপক্ষ ইব্রাহিম রাইসির সঙ্গে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাদের আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। খবর তাসের।


গত ১ এপ্রিল দামেস্কে ইরানের কনস্যুলেটে একটি বিমান হামলা চালায় ইসরায়েল। তারই প্রতিশোধ নিতে পূর্ব হুঁশিয়ারি দিয়ে গত ১৩ এপ্রিল ইহুদি রাষ্ট্র ইসরায়েলে একযোগে ৩০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তেহরান। তাদের দাবি, ইসরায়েলের শুধু সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।


রুশ প্রেসিডেন্টের প্রেস সার্ভিস বলেছে, ‘ভ্লাদিমির পুতিন বলেছেন, সব পক্ষই আশা করি নতুন উত্তেজনা এড়াতে যুক্তিসঙ্গত পদক্ষেপ নেবে। পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি ঘটাতে পারে এমন কিছু ঘটতে দেবে না।’

ক্রেমলিনের মতে, রাইসি বলেছেন, ইরানের পদক্ষেপ সীমিত ছিল কারণ তিনি পুতিনকে আশ্বস্ত করেছিলেন যে তেহরান ‘উত্তেজনা আর বাড়াতে চাইছে না।’


ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনের সঙ্গে তেল আবিব ইসরায়েলে উৎক্ষেপণ করা প্রায় ৩০০টি প্রজেক্টাইলের ৯৯ শতাংশই ঠেকাতে সক্ষম হয়েছে। যদিও তেহরান বলেছে, তারা ১৩ এপ্রিলের হামলার পরে আর কোনো পদক্ষেপের পরিকল্পনা করেনি। কিন্তু ইসরায়েল বলেছে, তারা প্রতিক্রিয়া জানাতে প্রস্তুতি নিচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত