আপডেট :

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

আইসিজের রায়কে ‘পাত্তা’ দিলো না ইসরায়েল, রাফায় আবারও হামলা

আইসিজের রায়কে ‘পাত্তা’ দিলো না ইসরায়েল, রাফায় আবারও হামলা

গাজার রাফাতে ইসরায়েলকে অবিলম্বে অভিযানসহ অন্যান্য পদক্ষেপ বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)। শুক্রবার (২৪ এপ্রিল) জাতিসংঘের শীর্ষ এই আদালত এ রায় দেন। তবে এই রায়ের কয়েক মিনিট পরেই রাফা শহরের কেন্দ্রে এক ক্যাম্পে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খবর বিবিসির।


প্রতিবেদনে বলা হয়েছে, আইসিজের রায়ের কয়েক মিনিটের মধ্যেই রাফার শাবউরা ক্যাম্পে সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। নিকটবর্তী কুয়েত হাসপাতালের একজন স্থানীয় কর্মী বিবিসিকে বলেন, বোমা হামলার শব্দ ছিল ভয়ানক এবং শাবউরা ক্যাম্পের ভবনের উপরে ছিল কালো ধোঁয়ার মেঘ। 


বিমান হামলার তীব্রতা এতো বেশি তাই কর্মীরা সেখানে যেতে পারছেন না বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

আজ আইসিজে ইসরায়েলকে রাফায় অভিযান বন্ধের পাশাপাশি মানবিক সহায়তার প্রবেশের জন্য মিশরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং খুলে দিতে বলেছেন। একইসঙ্গে তদন্তের জন্য ও ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশও রয়েছে এর মধ্যে। এসব নির্দেশ পালনের অগ্রগতি জানিয়ে ইসরায়েলকে এক মাসের মধ্যে আইসিজেতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তবে আইসিজের এসব নির্দেশকে পাত্তাই দিলো না ইসরায়েল।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত