আপডেট :

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

এক ভিডিও বার্তায় সোনিয়া গান্ধী দিল্লির জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন

এক ভিডিও বার্তায় সোনিয়া গান্ধী দিল্লির জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন

২৫ মে ষষ্ঠ দফার ভোটগ্রহণ হবে দিল্লিতে। এর আগে বৃহস্পতিবার দেওয়া এক ভিডিও বার্তায় সোনিয়া গান্ধী দিল্লির জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচন দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষার নির্বাচন।’ খবর এনডিটিভি।


তিনি আরও বলেন, ‘প্রতিটি ভোট কর্মসংস্থান সৃষ্টি করবে, মুদ্রাস্ফীতি হ্রাস করবে এবং নারীদের ক্ষমতায়ন করবে।’


নির্বাচনে দিল্লির জনগণকে তাদের ভূমিকা পালন করতে হবে বলে জোর দিয়ে সাবেক এই কংগ্রেস প্রধান বলেন, ‘এই নির্বাচনে বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণের মতো ইস্যুতে লড়াই চলছে। এই লড়াইয়ে আপনাকে আপনার ভূমিকা পালন করতে হবে।’

সোনিয়া আরও বলেন, বেকারদের চাকরি হবে কিনা, জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে লাগাম টানা যাবে কি না সবই ঠিক হবে আপনার একটি ভোটের ওপর। অনুগ্রহ করে এগুলো বিবেচনায় রেখে ভোট দিন।

মূলত শনিবার দিল্লির সাতটি আসনে ভোট অনুষ্ঠিত হবে। তার আগে বৃহস্পতিবার বিকেলেই শেষ হয় প্রকাশ্য প্রচার। দিল্লিতে সাতটি আসনের মধ্যে তিনটিতে লড়াই করছে কংগ্রেস, আর চারটিতে আম আদমি পার্টি (এএপি)। বিজেপির সঙ্গেই মূলত তাদের প্রতিদ্বন্দ্বিতা হবে।

সোনিয়া বলেন, ‘দিল্লির সাতটি আসনে কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার জন্য আপনাদের কাছে আমি আবেদন করছি।’

প্রসঙ্গত, শারীরিক কারণে সোনিয়া এবার জনসভায় অংশ নিচ্ছেন না। শুধু এ মাসের শুরুতে রায়বেরলিতে গিয়েছিলেন রাহুল গান্ধীর মনোনয়ন দাখিলের দিন। টানা চারবার রায়বেরলির সংসদ সদস্য ছিলেন সোনিয়া। এবার সেখানে প্রার্থী হয়েছে রাহুল গান্ধী।

মনোনয়ন পেশের সময় ছেলেন পাশে থাকার পাশাপাশি সোনিয়া সেদিন একটি জনসভায়ও ভাষণ দেন। রায়বেরলিবাসীর উদ্দেশে সেদিন তিনি বলেন, ‘ছেলেকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম।’

সেদিন সেই মঞ্চ থেকেও দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষার ডাক দিয়েছিলেন কংগ্রেস নেত্রী।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত