আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

মিয়ানমারের সংঘাত বাড়তে থাকায় প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা পালাতে বাধ্য হয়েছেন

মিয়ানমারের সংঘাত বাড়তে থাকায় প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা পালাতে বাধ্য হয়েছেন

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত বাড়তে থাকায় প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা পালাতে বাধ্য হয়েছেন বলে শুক্রবার সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। তাদেরকে হত্যা ও তাদের ঘর-বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।


জাতিসঙ্ঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র এলিজাবেথ থ্রসেল জেনেভায় সাংবাদিকদের জানান, ‘বুথিদং ও মংদু শহরে সংঘাতের কারণে গত কয়েকদিনে হাজার হাজার সাধারণ নাগরিক ঘরছাড়া হয়েছেন।’


তিনি বলেন, ‘নিরাপত্তার খোঁজে প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তের কাছে নাফ নদী এলাকায় পালিয়ে গেছে।’

নভেম্বরে জান্তা সরকারের বাহিনীর ওপর আরাকান আর্মি (এএ) হামলা করলে রাখাইনে সংঘাত শুরু হয়।


থ্রসেল জানান, ‘ইতোমধ্যে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা আছেন।’ এছাড়া রাখাইনে সঙ্ঘর্ষ আরো বাড়ার আশঙ্কা করছেন তিনি।

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত