আপডেট :

        দুই পরকীয়া সম্পর্কের অভিযোগে চাপে এনভিডিয়া প্রধান, সিইও পদ হারানোর আশঙ্কা জেনসেনের

        নির্বাচনে বড় ধাক্কার পর ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান পার্টিতে নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে লড়াই

        মিসিসিপিতে রিপাবলিকান সিনেটরকে হারিয়ে ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট স্কট কলম

        ফ্লোরিডা উপকূলে ইচ্ছাকৃতভাবে ডোবানো হলো ঐতিহাসিক জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস

        নিউইয়র্কে তিনতলা ভবন ধ সে নি হত অন্তত দুই, আ হত ১৭ জন

        নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মাটির নিচে কুকুরের খাঁচায় মিলল শিশুর সন্ধান

        ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন দুই চীনা শিক্ষার্থী

        ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে শীতের গরম রাখার খরচ বাড়ছে, হিটিং অয়েলে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি

        বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলবে, বাদ একটি অভিযোগ

        কৃষ্ণাঙ্গ শিক্ষকদের গালিগালাজ করছে শিক্ষার্থীরা, বর্ণবাদ ঠেকাতে নতুন উদ্যোগ লস এঞ্জেলেসের স্কুলে

        ৮০ মিলিয়ন ডলারের পারিবারিক ট্রাস্টের গল্প সাজিয়ে ব্যাংকের কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ

        যুক্তরাষ্ট্রে শিশুখাদ্য ও ফর্মুলা দুধের দাম এক মাসে রেকর্ড ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে

        ডোজের কর্মকাণ্ড নিয়ে ইলন মাস্ককে জেরার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

        ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন, দুই নেতার উত্তপ্ত ফোনালাপ

        কম আয়ের পরিবারকে স্বাস্থ্যকর খাবার কিনতে আর্থিক প্রণোদনা দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        শিশুদের বিরুদ্ধে যৌন নি পীড়নের অভিযোগ, নতুন তথ্যের পর আবার গ্রেপ্তার শিক্ষক

        লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিন দফা ঝড়ের আশঙ্কা, কমবে তাপমাত্রা

        ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

        ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

        ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনায় ইরান-সংশ্লিষ্ট তিনজনের নাম

৫ লাখ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন বাইডেন

৫ লাখ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন বাইডেন

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে নির্বাচনকে সামনে রেখে পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। অবৈধ অভিবাসী স্বামী-স্ত্রীকে বৈধতার লক্ষ্যে আবেদন করার জন্য একটি ‘প্যারোল ইন প্লেস’ পদক্ষেপের কথা বিবেচনা করছে হোয়াইট হাউস। 


যাঁরা কমপক্ষে ১০ বছর ধরে আমেরিকায় রয়েছেন, তাঁদের এই পদক্ষেপ প্রযোজ্য হবে। একই সঙ্গে বৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি পাবেন তাঁরা। তবে কীভাবে সেসব হবে—সেই বিবরণগুলো এখনো পরিষ্কার নয়। 


হোয়াইট হাউস মঙ্গলবার (১৮ জুন) ঘোষণা করেছে, বাইডেন প্রশাসন আগামী মাসগুলোতে মার্কিন নাগরিকদের নির্দিষ্ট কিছু স্বামী–স্ত্রীকে বৈধতা ছাড়াই স্থায়ী বসবাস এবং এরপর নাগরিকত্বের জন্য আবেদন করার অনুমতি দেবে। মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, এর সংখ্যা পাঁচ লাখ হতে পারে। 

ওবামা প্রশাসন ২০১২ সালে ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল বা ডাকা ঘোষণা করার পর এটিই মার্কিন যুক্তরাষ্ট্রে অনথিভুক্ত অভিবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রাণ কর্মসূচি বলা বিবেচনা করা হচ্ছে। হোয়াইট হাউসের ধারণা, এর মাধ্যমে মার্কিন নাগরিকদের পাঁচ লাখেরও বেশি স্বামী–স্ত্রী উপকৃত হবেন। এ ছাড়া ২১ বছরের কম বয়সী ৫০ হাজার যুবকও বৈধতা পাবেন, যাঁদের বাবা-মায়ের একজন আমেরিকান নাগরিকের সঙ্গে বিবাহিত। 

ইমিগ্রেশন অ্যাডভোকেসি গ্রুপগুলোর তথ্য অনুসারে, মার্কিন নাগরিকদের প্রায় ১১ লাখ স্বামী–স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন। গ্রুপগুলো বলেছে, তাঁদের মার্কিন নাগরিক করা হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ১৬ বিলিয়ন ডলার যোগ হবে।

বৃহত্তর অভিবাসন সংস্কার প্যাকেজের অংশ হিসাবে লাখ লাখ অবৈধ অভিবাসীর নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন। এই বছরের শুরুর দিকে সিনেটে উত্থাপিত একটি পৃথক দ্বিদলীয় বিল প্রশাসনের সমর্থন অর্জন করেছিল। কিন্তু তা পাস করা সম্ভব হয়নি রিপাবলিকানদের কারণে। প্রেসিডেন্টের নতুন পরিকল্পনারও প্রচণ্ড বিরোধিতার মুখে পড়বে। 

ইতিমধ্যেই রিপাবলিকানরা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট তাঁর ক্ষমতার অপব্যবহার করছেন। নভেম্বরে আসন্ন নির্বাচনে এই ধরনের পদক্ষেপ কী প্রভাব ফেলতে পারে, তা স্পষ্ট নয়। তবে তাঁর প্রচারকারীরা আশা করেন যে প্যারোল সম্প্রসারণ তাঁকে অ্যারিজোনা ও নেভাদার মতো সুইং রাজ্যে সাহায্য করবে। 

প্রেসিডেন্ট বাইডেন ৪ জুন মঙ্গলবার ইঙ্গিত দিয়েছেন অভিবাসনের বিষয়ে আরও উদার পদক্ষেপ সামনের সপ্তাহগুলোতে আসতে পারে। গত সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসীদের আশ্রয়ে ব্যাপারে একটি নির্বাহী আদেশ ঘোষণা করেন। এই নির্বাহী আদেশ এখনো সীমান্তে অবৈধ অভিবাসীদের সীমান্ত ক্রসিংয়ের সংখ্যার ওপর প্রভাব ফেলেনি। এই আদেশ কিছু আইন প্রণেতাদের নিন্দা এবং নাগরিক অধিকার গোষ্ঠীগুলোর কাছ থেকে তাৎক্ষণিক মামলার হুমকিসহ শুধু এটি একটি উদার ক্ষোভের জন্ম দিয়েছে। ৪ জুন মঙ্গলবার প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আজ আমি সীমান্ত সুরক্ষিত করার জন্য আমাদের কী করতে হবে, তা নিয়ে কথা বলেছি। সামনের সপ্তাহগুলোতে আমি কীভাবে আমাদের অভিবাসন ব্যবস্থাকে আরও ন্যায্য এবং আরও ন্যায়সংগত করতে পারি তা নিয়ে কথা বলব।’ 

হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা আগেই বলেছি প্রশাসন নীতিগত বিকল্প খুঁজছে এবং আমরা ভঙ্গুর অভিবাসন ব্যবস্থার সুরাহার জন্য পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্যারোল আরও বিস্তৃতভাবে বাইডেন প্রশাসন দ্বারা সিবিপি ওয়ান অ্যাপ ব্যবহার করে পোর্টের মাধ্যমে দিনে ১ হাজার ৫০০ জনের বেশি এবং সেই সঙ্গে কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনিজুয়েলার নাগরিকদের জন্য একই প্রক্রিয়ায় মাসে ৩০ হাজার জনকে আসার সুযোগ দেওয়া হবে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত