আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

দিল্লির নেতা অরবিন্দ কেজরিওয়াল ১০০ কোটি রুপি ঘুষ চেয়েছিলেন

দিল্লির নেতা অরবিন্দ কেজরিওয়াল ১০০ কোটি রুপি ঘুষ চেয়েছিলেন

দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল ১০০ কোটি রুপি ঘুষ চেয়েছিলেন বলে আদালতে দাবি করেছে ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ বুধবার (১৯ জুন) আবগারি মামলায় শুনানির সময় এই দাবি করে ইডি। এসময় ইডি জানায়, তাদের কাছে এ সংক্রান্ত প্রমাণাদিও রয়েছে।


ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, নির্বাচনের শেষদিকে আবারও কারাগারে যেতে হয় অরবিন্দ কেজরিওয়ালকে। এরপর তিনি আবারও জামিন আবেদন করেন। আজ শুনানির পর কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ ৩ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।


দিল্লির দ্য রাউস অ্যাভিনিউ আদালতে বুধবার শুনানির সময় ইডি আদালতকে জানায়, কেজরিওয়াল তার দলের তহবিলের জন্য ওই অর্থ চেয়েছিলেন। সিবিআই তদন্তে এই তথ্য জানা গেছে।

ইডির আইনজীবী আদালতে বলেন, সিবিআই তদন্তে জানা গেছে কেজরিওয়াল ১০০ কোটি রুপি ঘুষ চেয়েছিলেন। কেজরিওয়াল যে অপরাধ করেননি, তা এখনও প্রমাণ করতে পারেননি তিনি।

এর আগে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে যুক্ত করা হয় কেজরিওয়ালকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আবগারি (মদ) দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ১০ মে সুপ্রিম কোর্টের নির্দেশে ২১ দিনের জামিন পান তিনি। লোকসভা নির্বাচনের জন্য তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন আদালত।

অন্তর্বর্তীকালীন জামিনের সময় শেষ হলে কেজরিওয়ালকে আবার কারাগারে পাঠানো হয়। দিল্লির তিহার কারাগারে আছেন তিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত