আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ট্রাম্পের ওপর হামলাকারীর নাম প্রকাশ

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ট্রাম্পের ওপর হামলাকারীর নাম প্রকাশ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর গত শনিবার রাতে পেনসিলভানিয়ায় নির্বাচনী সভায় অতর্কিত হামলা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ট্রাম্পের ওপর ওই হামলাকারীর নাম প্রকাশ করেছে। এর আগে সংস্থাটি জানায়, ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করার ঘটনাটি ছিল  ‘হত্যা চেষ্টা’।


এফবিআই জানিয়েছে, হামলাকারী ২০ বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাষ্ট্রের ভোটার কার্ডের তথ্য অনুযায়ী হামলাকারী ক্রুকস রিপাবলিকান দলের তালিকাভুক্ত সদস্য ছিলেন। 

এএফপি বলছে, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করতে ক্রুকস যে বন্দুকটি ব্যবহার করেছিলেন সেটি কিনেছিলেন তার বাবা।

নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ক্রুকসের বাবা অন্তত ছয় মাস আগে অস্ত্রটি কিনেছিলেন। ভিডিওতে দেখা যায়, সমাবেশে বক্তব্য দেওয়ার মধ্যে হঠাৎ ট্রাম্প মেঝেতে বসে পড়ছেন এবং এরপর তিনি যখন দাঁড়ান তখন তার মুখের এক পাশে রক্ত দেখা যাচ্ছিল।  


এফবিআইয়ের পক্ষ থেকে আরও বলা হয়, থমাস ক্রুকস নামের ওই তরুণের কাছে কোনো ধরনের আইডি কার্ড ছিল না। যে কারণে তার পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল।

থমাস পেনসিলভেনিয়ার বেথেল পার্কে থাকতেন। যা বাটলার থেকে প্রায় ৭০ কিলোমিটার বা ৪৩ মাইল দূরত্বে। থমাস ২০২২ সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে গ্রাজুয়েশন শেষ করে বলে এক বিবৃতিতে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রুকসের বাবা ম্যাথিউ ক্রুকস বলেন, ঠিক কী ঘটেছে সেটি আমিও জানতে চাই। তবে নিজের ছেলের বিষয়ে কথা বলার আগে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আগে কথা বলব।

সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, ক্রুকস যে বাড়িটিতে থাকতেন সেই বাড়ির রাস্তাটি পুলিশ সিলগালা করে দিয়েছে। বেথেল পার্কের পুলিশ বলছে, ক্রুকসের বাড়ির আশপাশে বোমা কিংবা অন্য কিছু রয়েছে কিনা সেটি তদন্ত করছে পুলিশ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত