আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

ডান কানে বড় একটি ব্যান্ডেজ নিয়ে জাতীয় সম্মেলনে উপস্থিত ট্রাম্প

ডান কানে বড় একটি ব্যান্ডেজ নিয়ে জাতীয় সম্মেলনে উপস্থিত ট্রাম্প

রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ডান কানে বড় একটি ব্যান্ডেজ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে হাজির হতে দেখা গেল। স্থানীয় সময় গতকাল সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন শুরু হয়।


সম্মেলনে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। তার রানিং মেট ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স।

গত শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়েন হামলাকারী। গুলি ট্রাম্পের ডান কানে লাগে। তাকে রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

গুলির ঘটনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিলেন, তিনি মিলওয়াকিতে তার সফর দুই দিন বিলম্বিত করার কথা ভাবছিলেন। কিন্তু পরে সিদ্ধান্ত নেন, একজন শুটার বা সম্ভাব্য আততায়ীর জন্য তিনি তার সফরসূচিতে বদল আনতে পারেন না।

গুলিতে আহত হওয়ার পরদিন রোববার মিলাওয়াকিতে পৌঁছান ট্রাম্প। মিলওয়াকিতে ১৫ জুলাই রিপাবলিকান পার্টির চার দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়। প্রথম দিনই সম্মেলনে হাজির হন ট্রাম্প।

শনিবারের গুলির ঘটনার পর এই প্রথম প্রকাশ্য কোনো অনুষ্ঠানে হাজির হলেন ট্রাম্প। ছবিতে দেখা যায়, ট্রাম্পের ডান কানে বড় একটি ব্যান্ডেজ। ব্যান্ডেজটি দূর থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত