আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

নৌ অবরোধের কারণে দেউলিয়া হয়ে গেছে ইসরায়েলের ইলাত বন্দর

নৌ অবরোধের কারণে দেউলিয়া হয়ে গেছে ইসরায়েলের ইলাত বন্দর

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অব্যাহত নৌ অবরোধের কারণে দেউলিয়া হয়ে গেছে ইসরায়েলের ইলাত বন্দর। ইলাত বন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ এবং রাজস্ব কমে যাওয়া বাধ্য হয়ে তারা বন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। খবর মিডল ইস্ট মনিটরের।

ফিলিস্তিনের গাজায় বর্বরতা শুরুর পর দখলদার বর্বর হামলা শুরুর পর লোহিত সাগর এবং আশপাশের সমুদ্র অঞ্চলগুলোতে ইসরায়েলগামী জাহাজে হামলা শুরু করে হুথিরা। 

ওই কর্মকর্তা বলেছেন, ‘আমাদের স্বীকার করতে হবে এই বন্দরটি এখন দেউলিয়া হয়ে গেছে। গত কয়েক মাসে এখানে মাত্র একটি জাহাজ এসেছে। ইয়েমেনিরা এই বন্দরটিকে কার্যত বন্ধ করে দিয়েছে।’

বন্দরের এই কর্মকর্তা গত বছরের ডিসেম্বরে জানান, লোহিত সাগরে হুথিদের কারণে তাদের কার্যক্রম ৮৫ শতাংশ কমে গেছে। ওই সময় তিনি আরও জানান, এটি সচল রাখতে তাদের হয়ত অনেক কর্মীকে ছাঁটাই করতে হবে।


ইলাত বন্দর বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি শঙ্কায় রয়েছে আশোদ এবং হাইফা বন্দর। যদি হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় তাহলে এ বন্দরগুলো শঙ্কায় পড়বে। কারণ এগুলো হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে।

আর হিজবুল্লাহ যদি এসব বন্দরে হামলা চালিয়ে এগুলো অকার্যকর করে দেয় তাহলে বেকায়দায় পড়বে দখলদার ইসরায়েল। কারণ নিজেদের আমদানি ও রপ্তানির জন্য এসব বন্দরের উপরই নির্ভরশীল তারা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত