আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার ‘ঐতিহাসিক সুযোগ’ এটি

মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার ‘ঐতিহাসিক সুযোগ’ এটি

মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার জন্য দায়ী সবার জবাবদিহিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, এই রূপান্তর বাংলাদেশে মানবাধিকার, অন্তর্ভুক্তি ও আইনের শাসনের ওপর ভিত্তি করে সুশাসন নিশ্চিত করার একটি ঐতিহাসিক সুযোগ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশের অস্থিরতা নিয়ে শুক্রবার (১৬ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করার পর এ কথা বললেন তিনি।


ভলকার তুর্ক বলেন, এই রূপান্তর দেশের প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনরুজ্জীবিত করা, মৌলিক স্বাধীনতা ও নাগরিক স্থান পুনরুদ্ধার এবং ভবিষ্যত গঠনে বাংলাদেশের সবাইকে ভূমিকা দেওয়ার একটি ঐতিহাসিক সুযোগ উপস্থাপন করেছে।

'এগিয়ে যাওয়ার পথের মূল চাবিকাঠি হলো- দোষীদের জবাবদিহিতা এবং ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার। সেই সঙ্গে এটি নিরাময়ের জন্য জাতীয় প্রক্রিয়া প্রয়োজন। সব ধরনের মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে একটি ব্যাপক, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হবে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।'


জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি পদ বণ্টনপ্রক্রিয়া নিয়ে জুনের মাঝামাঝি সময়ে বাংলাদেশে প্রাথমিকভাবে শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভের পরে নিরাপত্তা বাহিনী দ্বারা সহিংসতা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। কমপক্ষে ৩২ জন শিশুসহ যেখানে শত শত লোক নিহত হয়েছে বলে মনে করা হয়- আহত হয়েছে হাজার হাজার। স্বাধীন তদন্তের দাবি রাখার মতো জোরালো ইঙ্গিত রয়েছে, নিরাপত্তা বাহিনী পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রতিক্রিয়ায় অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ শক্তি ব্যবহার করেছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেপ্তার ও আটক, গুম, নির্যাতন ও দুর্ব্যবহার এবং মতপ্রকাশের স্বাধীনতা অনুশীলন ও শান্তিপূর্ণ সমাবেশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের অভিযোগ আছে।

প্রতিবেদনে বলা হয়, ৫ আগস্ট সরকারের পদত্যাগের পরে ধর্মীয় সংখ্যালঘুদের সদস্যদের ওপর লুটপাট, অগ্নিসংযোগ এবং হামলার পাশাপাশি প্রাক্তন ক্ষমতাসীন দল এবং পুলিশের সদস্যদের বিরুদ্ধে প্রতিশোধ ও প্রতিশোধমূলক হত্যার খবরও পাওয়া গেছে। ১৫ আগস্ট উন্মত্ত জনতা বাঁশের লাঠি, লোহার রড ও পাইপ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সমর্থকদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলে সাংবাদিকদের ওপর হামলা ও ভিডিও ধারণ না করার হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদনে দ্রুত আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার গুরুত্ব এবং আরও প্রাণহানি, সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড রোধে কার্যকর ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে শক্তি প্রয়োগের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা ও প্রশিক্ষণ নিতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়সহ যে কোনো প্রতিশোধমূলক বা প্রতিশোধমূলক সহিংসতার বিরুদ্ধে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে অবশ্যই রক্ষা করতে হবে।

অবশ্য ভলকার তুর্ক সংখ্যালঘুদের ধর্মীয় স্থাপনা রক্ষায় বিভিন্ন ছাত্র সংগঠন, ধর্মীয় নেতৃবৃন্দ ও গোষ্ঠীবদ্ধভাবে গঠিত অন্যান্য ব্যক্তিদের উদ্যোগকে স্বাগত জানান। অন্তর্বর্তীকালীন সরকারও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে সে কথাও উল্লেখ করা হয়।

তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী সবাইকে, এমনকি যারা অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছে- তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও কার্যকর প্রতিকার দিতে হবে।

ভলকার তুর্ক হাজার হাজার বন্দি এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক বন্দিদের মুক্তিকে স্বাগত জানিয়েছেন, যার মধ্যে কিছু জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিও রয়েছেন। সেই সঙ্গে নির্বিচারে আটক থাকা সকলকে মুক্তি দেওয়ার আহ্বানও জানিয়েছেন।

তুর্ক আরও বলেন, আমি এ সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোনকলে আশ্বস্ত করেছি, আমরা এই সময়ে বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ করছি। আমরা সফল উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা অন্তর্ভুক্তিমূলক হবে এবং বাংলাদেশের সকল মানুষের অধিকারকে এগিয়ে নেবে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত