আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ওষুধ তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭

ওষুধ তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭

ভারতের অন্ধ্রপ্রদেশে একটি বেসরকারি ওষুধ তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪০ জন। খবর ডয়চে ভেলের। 


প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশের অলকাপল্লি জেলায় ৪০ একর জমির উপর তৈরি ওষুধ কারখানায় বুধবার এই বিস্ফোরণ হয়েছে। রাজ্যের শিল্পসচিব এন যুবরাজ জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ হয়েছে। ৪০ জন আহত হয়েছেন।

ওষুধ প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত জানানো হয়নি। তবে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সন্দেহ কেমিক্যাল রিঅ্যাকটরে বিস্ফোরণ হয়েছে। কর্মকর্তারা ক্লোজ সার্কিট টিভির ফুটেজ খতিয়ে দেখছেন। তারা আহতদের সঙ্গেও কথা বলছেন। কারো ভুলের জন্য বিস্ফোরণ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজ্যের শ্রমমন্ত্রী বাসামশেট্টি সুভাষ বলেছেন, মধ্যাহ্নভোজের সময় বিস্ফোরণ হয়। তিনি জানিয়েছেন, মৃতদের চিহ্নিত করার কাজ চলছে। ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া বেরোচ্ছিল। তাই উদ্ধারকাজ কঠিন ছিল।

শিল্পসচিব জানিয়েছেন, ভেপার লিক হওয়ায় কেমিক্যাল রিঅ্যাকশন হয়। তার জেরে বিস্ফোরণ হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের আত্মীয়দের কাছে শোকপ্রকাশ করেছেন।

ভারত এখন সারা বিশ্বের মধ্যে অন্যতম ওষুধ প্রস্তুতকারক দেশ। গতবছর এই একই জেলায় একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থায় আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছিল, পাঁচজন আহত হয়েছিলেন।  

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত