আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা আবিষ্কার

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা আবিষ্কার

আফ্রিকার অন্যতম ধনী দেশ বতসোয়ানায় একটি হীরা আবিষ্কার করা হয়েছে, যার ওজন দুই হাজার ৪৯২ ক্যারেট। এটি এখন পর্যন্ত পাওয়া দ্বিতীয় বৃহত্তম হীরা। কানাডীয় প্রতিষ্ঠান লুকারা ডায়মন্ডের মালিকানাধীন একটি খনি থেকে হীরাটি পাওয়া গেছে।


বিবিসি জানিয়েছে, ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া তিন হাজার ১০৬ ক্যারেটের কুলিনান হীরার পর সবচেয়ে বড় আবিষ্কার এটি। কুলিনান হীরা কেটে ৯টি পৃথক পাথরে রূপান্তরিত করা হয়েছিল, যার অনেকটিই ব্রিটিশ ক্রাউন জুয়েলসে রয়েছে।


বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে কারোই খনিতে হীরাটি পাওয়া গেছে। দেশটির সরকার জানিয়েছে, এটি তাদের আবিষ্কৃত সবচেয়ে বড় হীরা। এর আগে তাদের সবচেয়ে বড় আবিষ্কার ছিল এক হাজার ৭৫৮ ক্যারেটের একটি পাথর, যা ২০১৯ সালে একই খনিতে পাওয়া যায়।

বতসোয়ানা বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদনকারী দেশগুলোর একটি। বিশ্বের হীরা উৎপাদনের প্রায় ২০ শতাংশ এই দেশে হয়ে থাকে। এদিকে লুকারা পাথরটির রত্নমান বা তার মূল্যের বিস্তারিত জানায়নি। লুকারার প্রধান উইলিয়াম ল্যাম্ব বলেছেন, লুকারার মেগা ডায়মন্ড রিকভারি এক্স রে প্রযুক্তি ব্যবহার করে শনাক্ত হয়েছে হীরাটি।

 

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা আবিষ্কার

শেয়ার করুন

পাঠকের মতামত