আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

চলতি বছর বাড়িতে একাকী মারা গেছেন ৪০ হাজার মানুষ

চলতি বছর বাড়িতে একাকী মারা গেছেন ৪০ হাজার মানুষ

একাকীত্ব ও বিচ্ছিন্নতা সমস্যায় থাকা জাপানে ২০২৪ সালের প্রথমার্ধে প্রায় ৪০ হাজার মানুষ নিজ বাড়িতে একাকী মারা গেছেন। দেশটির পুলিশের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।


জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্যমতে, এদের মধ্যে প্রায় ৪ হাজার লোকের মরদেহ মৃত্যুর এক মাসেরও বেশি সময় পরে পাওয়া গেছে বা জানা গেছে তারা মৃত্যুবরণ করেছেন। ১৩০ জনের দেহ পাওয়া যায় এক বছর পরে।

 

জাতিসংঘের মতে, জাপানে বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জনগোষ্ঠী বাস করে। সংস্থাটি আশা করছে, তাদের প্রতিবেদন দেশটির বৃদ্ধ জনগোষ্ঠীর ক্রমবর্ধমান ইস্যু তুলে ধরবে, যারা একাকী বেঁচে থাকে এবং মারা যায়।


ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্য দেখায়, একাকী মারা যাওয়া ৪০ হাজার মানুষের মধ্যে ৩৭ হাজার ২২৭ জনেরের বয়স ছিল ৬৫ বছর বা তার বেশি। যদিও বাড়িতে একা মারা যাওয়া আনুমানিক ৪০ শতাংশ লোককে একদিনের মধ্যে পাওয়া গেছে।

এ বছরের শুরুর দিকে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশাল সিকিউরিটি রিসার্চ জানায়, ২০৫০ সাল নাগাদ ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকের একা থাকার সংখ্যা ১ কোটি ৮ লাখে পৌঁছাবে। একই বছরে একক ব্যক্তির পরিবারের সামগ্রিক সংখ্যা ২৩.৩ মিলিয়নে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে।


জাপানে একাকীত্ব ও বিচ্ছিন্নতা সমস্যা প্রকট, যার প্রভাব পড়েছে বয়স্ক সমাজেও। ছবি: সংগৃহীত
গত এপ্রিলে জাপান সরকার দেশটির কয়েক দশক ধরে চলা একাকীত্ব ও বিচ্ছিন্নতা সমস্যা মোকাবেলায় একটি বিল উত্থাপন করে।

জাপান দীর্ঘদিন ধরে তার বয়স্ক এবং ক্রমহ্রাসমান জনসংখ্যা সমস্যা মোকাবেলার চেষ্টা করছে। গত বছর প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছিলেন, জন্মহার কমে যাওয়ায় তার দেশ সমাজবদ্ধ হয়ে কাজ করতে না পারার দ্বারপ্রান্তে রয়েছে।

অপরদিকে ২০২২ সালে ১৯৬১ সালের পর প্রথমবারের মতো চীনের জনসংখ্যা কমেছে। বারবার বিশ্বের সর্বনিম্ন প্রজনন হার দেখা গেছে দক্ষিণ কোরিয়ায়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত