আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে গিয়ে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে গিয়ে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে গিয়ে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। গত মাসের শেষের দিকে কিয়েভে এফ-১৬ যুদ্ধবিমান সরবারহের পর এটিই প্রথম বিধ্বস্তের ঘটনা।


রাশিয়া সম্প্রতি ইউক্রেনে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। যুদ্ধকালীন যা অন্যতম বড় বোমা হামলা। এ হামলা প্রতিহত করতে গিয়ে ক্যাপ্টেন ওলেক্সি মেস (পাইলট) প্রাণ হারান।


এই মিশনে ওলেক্সি মেসের কল সাইন ছিল ‘মুনফিশ’। তার মৃত্যু ইউক্রেনের জন্য একটি বড় ক্ষতি। কারণ তিনি এমন কয়েকজন পাইলটদের মধ্যে একজন ছিলেন, যারা নতুন কেনা এফ-১৬ চালানোর জন্য প্রশিক্ষিত।

ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইউক্রেনের বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বাহিনীর ইউনিটকে ব্যবহার করা হয়। বিমান বহর তাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছানোর সময় এফ-১৬ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিহত হন।


ইউক্রেনের ওয়েস্টার্ন এয়ার কমান্ড ইউনিট বলছে, ২৬ আগস্ট রাশিয়ার একটি বিশাল যৌথ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা প্রতিহত করার সময় পাইলট ওলেক্সি তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি আক্রমণকারী ড্রোন ধ্বংস করেছিলেন। ওলেক্সি ইউক্রেনীয়দের প্রাণঘাতী রুশ ক্ষেপণাস্ত্র থেকে বাঁচিয়েছেন। দুর্ভাগ্যবশত তা নিজের জীবনের বিনিময়ে...।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে প্রথম এফ-১৬ বিমানটি গত জুলাইয়ের শেষের দিকে কিয়েভে পৌঁছায়। বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নরওয়ে ইউক্রেনকে ৬০টির বেশি এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও রাশিয়ার বিমান বহর ইউক্রেনের চেয়ে প্রায় ১০ গুণ বড়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত