আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

ট্রাম্পের সঙ্গে মুসলিম বিদ্বেষী নারি, কে তিনি?

ট্রাম্পের সঙ্গে মুসলিম বিদ্বেষী নারি, কে তিনি?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনে এক নারীকে সরব ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। লরা লুমার নামের এই নারীকে নিজের ক্যাম্পেইনগুলোতে নিয়ে যাচ্ছেন ট্রাম্প।

যা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্পের নিজ দলের লোকেরা। কারণ এই নারী মুসলিম বিদ্বেষী এবং ষড়যন্ত্রবাদী হিসেবে পরিচিত।

লরা লুমারকে অনেকেই কট্টোর মুসলিম বিদ্বেষী হিসেবে জানেন। এ ছাড়া ৯/১১ হামলাকে যুক্তরাষ্ট্রের নিজস্ব একটি ষড়যন্ত্র হিসেবেও অভিহিত করে থাকেন তিনি।

বুধবার ট্রাম্পের সঙ্গে ৯/১১ হামলার একটি অনুষ্ঠানে লরাকে দেখা যায়। এরপর খোদ ভিকটিমদের পরিবার এবং বিভিন্ন সংবাদমাধ্যম ট্রাম্পের সমালোচনা করে।


মঙ্গলবার ৩১ বছর বয়সি এই নারী ট্রাম্পের সঙ্গে ফিলাডেলফিয়াতে যান। সেখানে প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেন ট্রাম্প। ওই বিতর্কে সাবেক প্রেসিডেন্ট দাবি করেন হাইতির অভিবাসীরা ওহাইও সিটি বাসিন্দাদের পোষ্য প্রাণী খেয়ে ফেলছেন। ট্রাম্পের এমন দাবি অবাক করে সবাইকে।

পরবর্তীতে জানা যায়, এই অদ্ভুত তথ্য প্রথমে ছড়ান ষড়যন্ত্রবাদী লরা। তিনি তার এক্স অ্যাকাউন্টে এ বিষয়টি নিয়ে কথা বলেন। যেখানে তাকে প্রায় ১২ লাখ মানুষ ফলো করেন।

ট্রাম্পের দলের কয়েকজন সদস্য জানিয়েছেন, হাইতির অভিবাসীদের পোষা প্রাণী খেয়ে ফেলার মতো কথা ট্রাম্প বলেছেন শুধুমাত্র লরার কথা শুনে।

রিপাবলিকান পার্টির নর্থ ক্যারোলিনার সিনেটর থম তিলিস এক্সে লরার সমালোচনা করে বলেছেন, লরা লুমার একজন উন্মাদ ষড়যন্ত্রবাদী যিনি রিপাবলিকানদের মধ্যে বিভেদ তৈরিতে প্রায়ই আলতু ফালতু কথা বলেন।

বিতর্কিত লরা সম্পর্কে ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি লরাকে নিয়ন্ত্রণ করি না। তার যা বলা উচিত সে তাই বলে। সে একজন মুক্ত মানুষ।

লরা নিজেই জানিয়েছেন উবার এবং লাইফটের মুসলিম চালকদের নিয়ে বাজে মন্তব্য করায় এই দুটি প্লাটফর্ম থেকে তাকে ব্যান করা হয়েছে। নিজেকে তিনি একজন ‘গর্বিত ইসলাম বিদ্বেষী’ হিসেবেও অভিহিত করেন।

লরা ফ্লোরিডায় রিপাবলিকান পার্টির হয়ে নির্বাচনও করেন। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত