আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

একটি স্বর্ণখনিকে কেন্দ্র করে উপজাতিদের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৩০

একটি স্বর্ণখনিকে কেন্দ্র করে উপজাতিদের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৩০

একটি স্বর্ণখনিকে কেন্দ্র করে উপজাতিদের সংঘর্ষ-গোলাগুলিতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। পাপুয়া নিউগিনিতে বিতর্কিত একটি খনিকে ঘিরে দুই প্রতিদ্বন্দ্বী উপজাতি দলের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর বিবিসির।


পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার (১৬ সেপ্টেম্বর) ওই এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, পাপুয়া নিউগিনির কেন্দ্রীয় উচ্চভূমিতে পোরগেরা সোনার খনির কাছে প্রতিদ্বন্দ্বী উপজাতিদের মধ্যে ধারাবাহিক সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশ জানায়, খনির আশপাশে অশান্তি বৃদ্ধি পাওয়ার পর সশস্ত্র বাহিনীকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করা হয়েছে। এছাড়া অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে এবং কারফিউ কার্যকর করা হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুসারে, গত আগস্ট মাসে সাকার গোষ্ঠী প্রতিদ্বন্দ্বী পিয়ান্দের মালিকানাধীন জমিতে বসতি স্থাপন করলে পোরগেরা সোনার খনির আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় সহিংসতা চরমে পৌঁছায়। পুলিশ জানায়, গত রোববার উপজাতিরা ৩০০টিরও বেশি গুলি চালিয়েছে। শান্তি আলোচনায় ব্যর্থ হওয়ার পর এই গোলাগুলির ঘটনা ঘটে।

পাপুয়া নিউগিনির পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং বলেছেন, 'অবৈধ খনি শ্রমিক এবং বসতি স্থাপনকারীরা স্থানীয় জনগণকে ভীত করে তুলতে এবং ঐতিহ্যবাহী জমির মালিকদের ওপর চাপ সৃষ্টি করতে সহিংসতা ব্যবহার করছে।' তিনি আরও বলেন, 'যদি কেউ জনসম্মুখে অস্ত্র ব্যবহার করে অথবা অন্যকে হুমকি দেয়, তাকে গুলি করা হবে।'

দেশটির পাহাড়ি অঞ্চলে পোরগেরা খনির পাশে এই অস্থিরতা চরম আকার ধারণ করেছে। সাকার গোষ্ঠী পিয়ান্দের গোষ্ঠীর জমিতে বসতি স্থাপন করার পর থেকে উভয় গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। গত রোববার দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবর্ষণ হয়। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর গুলির লড়াই শুরু হয়। স্থানীয় সংবাদমাধ্যম পাপুয়া নিউগিনি পোস্ট-কুরিয়ার জানায়, সহিংসতার সময় বহু স্থাপনায় আগুন দেওয়া হয়, এবং ওই অঞ্চলের স্কুল, হাসপাতাল এবং সরকারি দপ্তর বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কানাডার মালিকানাধীন এই সোনার খনি পাপুয়া নিউগিনির দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি হিসেবে পরিচিত।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত