আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

পেরুর সাবেক প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড, মরতে চান বাড়িতেই

পেরুর সাবেক প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড, মরতে চান বাড়িতেই

ছবিঃ এলএবাংলাটাইমস

দুর্নীতির মামলায় দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টলেডোকে ২০ বছরের বেশি সময় পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন আদালত। ব্রাজিলের অন্যতম নামকরা নির্মাণ করপোরেশন অদিব্রেচতের কাছ থেকে কোটি কোটি ডলার ঘুষ নেওয়ার দায়ে গতকাল সোমবার এ সাজা পেয়েছেন তিনি।

আলেজান্দ্রোর বয়স এখন ৭৮ বছর। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি পেরুর ক্ষমতায় ছিলেন। আদালতের কাছে রাষ্ট্রীয় কৌঁসুলিরা তাঁর জন্য যে সাজার সুপারিশ করেছিলেন, আদালত সেটাই গ্রহণ করে সাজা ঘোষণা করেছেন।

রাষ্ট্রপ্রধান হওয়ার আগে আলেজান্দ্রো একজন অর্থনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন তিনি। আদালতে নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন আলেজান্দ্রো। বলেছেন, তিনি ক্যানসার ও হৃদরোগে ভুগছেন।

গত সপ্তাহে আদালতের শুনানিতে বিচারকের উদ্দেশে আলেজান্দ্রো বলেন, ‘আমি একটি ব্যক্তিগত ক্লিনিকে যেতে চাই। আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে আমাকে সুস্থ হতে দিন, বাড়িতেই মরতে দিন।’

আদালত জানিয়েছেন, পেরুর প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে ব্রাজিলে আটলান্টিক মহাসাগরের উপকূলের সংযোগ স্থাপনকারী আন্তর্জাতিক মহাসড়কের দুটি সেকশন নির্মাণের কাজ পাইয়ে দেওয়ার জন্য ব্রাজিলীয় প্রতিষ্ঠান থেকে ঘুষ নিয়েছিলেন আলেজান্দ্রো।

তবে সাজা ঘোষণার পর আলেজান্দ্রোর আইনজীবী সাংবাদিকদের বলেছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। ২০২৩ সালে তিনি ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে আত্মসমর্পণ করেন। এরপর গত বছরই তাঁকে পেরুতে প্রত্যর্পণ করে ওয়াশিংটন।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত