আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পাকিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে শিশুসহ নিহত ৭

পাকিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে শিশুসহ নিহত ৭

ছবিঃ এলএবাংলাটাইমস

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং এলাকায় বিস্ফোরণে ৫ শিশুসহ ৭ জন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে এ বিস্ফোরণ হয়। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বাগতি এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।

কালাত জেলা প্রশাসক নাইম বাজাই বলেছেন, এই বিস্ফোরণে নিহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ সদস্যও আছেন। এ ছাড়া আরও ১৭ জন আহত হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে দেওয়া সাক্ষাৎকারে বাজাই বলেন, ‘এ পর্যন্ত পাঁচ স্কুল শিক্ষার্থীসহ সাতজন নিহত হয়েছে এবং ১৭ জন আহত হয়েছে।’

মাস্তুং সিভিল হাসপাতালের কাছে সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে এই বিস্ফোরণ হয়। গুগল ম্যাপ অনুযায়ী, হাসপাতাল থেকে এক মিনিটের হাঁটা পথের দূরত্বে মেয়েদের একটি স্কুল আছে।

কালাতের জেলা প্রশাসক নাইম বাজাই বলেন, ‘পুলিশের একটি টহল গাড়ির কাছে মোটরসাইকেলে যুক্ত থাকা একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ করা হয়েছে ধারণা করা হচ্ছে।’

পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘মেয়েদের একটি হাইস্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিন্দা জানিয়েছেন।’

নাইম বাজাই বলেন, উপকমিশনার এবং সহকারী কমিশনার হাসপাতালগুলোর পরিস্থিতির ওপর নজর রাখছেন। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করতে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে মাস্তুং এলাকার পুলিশের কর্মকর্তা মিয়াঁদাদ উমরানি ডনকে বলেন, আহত ব্যক্তিদের মধ্যে চারজন পুলিশ সদস্য আছেন। তিনি আরও বলেন, বিস্ফোরণে নিহত শিশুদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে। বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি এবং কয়েকটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছেও বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত