আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক আগের মতোই আছে: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক আগের মতোই আছে: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সামরিক ক্ষেত্রে দু'পক্ষের সম্পর্ক আগের মতোই আছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, আজ পর্যন্ত ব্যক্তিগতভাবে কোনো পক্ষ থেকে বৈরী কোনো অবস্থা দেখা যায়নি। বাংলাদেশে যখন রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল, তখনো লাগাতার যোগাযোগ ছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমেও কথা হয়েছিল। সামরিক ক্ষেত্রে দু'পক্ষের মধ্যে যে সমন্বয় আগে ছিল, তা সেরকমই আছে।


সোমবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ নিয়ে ভারতের সাংবাদিকদের প্রশ্নে জেনারেল দ্বিবেদী আরও বলেন, বাংলাদেশের সেনাপ্রধান (জেনারেল ওয়াকার-উজ-জামান) সম্প্রতি যে মন্তব্য করেছেন, সেটা তুলে ধরতে চাই। তিনি বলেছেন যে, 'আমাদের জন্য কৌশলগতভাবে ভারত গুরুত্বপূর্ণ।' উলটোটাও ঠিক- কৌশলগতভাবে বাংলাদেশ আমাদের (ভারতের) জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমরা প্রতিবেশী। আমাদের একই সঙ্গে থাকতে হবে। আর এটা বুঝতে হবে যে, কোনো রকম বৈরিতা প্রদর্শন করলে সেটা কোনো পক্ষের স্বার্থের জন্যই ভালো হবে না।

ভারতীয় সেনাপ্রধান জানান, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের পর এখনো পর্যন্ত কোনো পক্ষের তরফে কোনরকম বিরূপ পদক্ষেপ দেখানো হয়নি।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও জানান, আগে যে যৌথ মহড়া হতো, সেটা বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। যখন পরিস্থিতির উন্নতি হবে, তখন সেই যৌথ মহড়া চালানো হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত