আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো যাচ্ছেন ওমানের সুলতান

পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো যাচ্ছেন ওমানের সুলতান

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো যাচ্ছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ। তার সঙ্গে থাকছেন দেশটির প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রধানমন্ত্রী শিহাব বিন তারিক আল সাইদ এবং পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদিসহ একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল।

আজ সোমবার ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার জন্য সুলতান হাইথাম ইতোমধ্যে মস্কো রওনা হয়েছেন।

এর আগে ক্রেমলিন প্রেস সার্ভিস জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার ওমানের সুলতানের সঙ্গে আলোচনা করবেন পুতিন। দুই নেতা বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক, অর্থ ও বিনিয়োগ, পাশাপাশি সাংস্কৃতিক ও মানবিক সম্পর্কসহ সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

ওমান নিউজ এজেন্সি অনুযায়ী, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হবে।
রাশিয়ায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত হামুদ বিন সালেম আল-তুয়াইহ জানান, সুলতানের সফরের সময় ওমান ও রাশিয়া ১০টি চুক্তি সই করবে। এর মধ্যে রয়েছে নিয়মিত পাসপোর্টধারীদের জন্য ভিসার শর্তাবলী পারস্পরিকভাবে মওকুফ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত