আপডেট :

        দুই পরকীয়া সম্পর্কের অভিযোগে চাপে এনভিডিয়া প্রধান, সিইও পদ হারানোর আশঙ্কা জেনসেনের

        নির্বাচনে বড় ধাক্কার পর ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান পার্টিতে নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে লড়াই

        মিসিসিপিতে রিপাবলিকান সিনেটরকে হারিয়ে ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট স্কট কলম

        ফ্লোরিডা উপকূলে ইচ্ছাকৃতভাবে ডোবানো হলো ঐতিহাসিক জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস

        নিউইয়র্কে তিনতলা ভবন ধ সে নি হত অন্তত দুই, আ হত ১৭ জন

        নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মাটির নিচে কুকুরের খাঁচায় মিলল শিশুর সন্ধান

        ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন দুই চীনা শিক্ষার্থী

        ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে শীতের গরম রাখার খরচ বাড়ছে, হিটিং অয়েলে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি

        বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলবে, বাদ একটি অভিযোগ

        কৃষ্ণাঙ্গ শিক্ষকদের গালিগালাজ করছে শিক্ষার্থীরা, বর্ণবাদ ঠেকাতে নতুন উদ্যোগ লস এঞ্জেলেসের স্কুলে

        ৮০ মিলিয়ন ডলারের পারিবারিক ট্রাস্টের গল্প সাজিয়ে ব্যাংকের কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ

        যুক্তরাষ্ট্রে শিশুখাদ্য ও ফর্মুলা দুধের দাম এক মাসে রেকর্ড ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে

        ডোজের কর্মকাণ্ড নিয়ে ইলন মাস্ককে জেরার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

        ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন, দুই নেতার উত্তপ্ত ফোনালাপ

        কম আয়ের পরিবারকে স্বাস্থ্যকর খাবার কিনতে আর্থিক প্রণোদনা দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        শিশুদের বিরুদ্ধে যৌন নি পীড়নের অভিযোগ, নতুন তথ্যের পর আবার গ্রেপ্তার শিক্ষক

        লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিন দফা ঝড়ের আশঙ্কা, কমবে তাপমাত্রা

        ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

        ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

        ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনায় ইরান-সংশ্লিষ্ট তিনজনের নাম

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েমের ব্যাগ থেকে ৩ হাজার ডলার চুরি

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েমের ব্যাগ থেকে ৩ হাজার ডলার চুরি

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোয়েম গত রোববার রাতে ওয়াশিংটন ডিসির একটি রেস্তোরাঁয় নৈশভোজে গিয়ে চোরের খপ্পরে পড়লেন। এই চুরির ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নোয়েম ঘটনাটি স্বীকার করেন এবং বলেন যে বিষয়টির এখনও সমাধান হয়নি।

একটি আইনি  সূত্র জানায়, নোয়েমর নিরাপত্তা প্রদানকারী সিক্রেট সার্ভিস ক্যাপিটাল বার্গার রেস্তোরাঁর নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখেছে যে, মেডিকেল মাস্ক পরা একজন অজ্ঞাত পরিচয় শ্বেতাঙ্গ পুরুষ তার ব্যাগ চুরি করে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যাচ্ছে। 

নোয়েমের ব্যাগে ড্রাইভিং লাইসেন্স, ওষুধ, অ্যাপার্টমেন্টের চাবি, পাসপোর্ট, ডিএইচএস অ্যাক্সেস ব্যাজ, মেকআপ ব্যাগ, ফাঁকা চেকবুক  এবং প্রায় ৩,০০০ ডলার নগদ ছিল।  একজন ডিএইচএস মুখপাত্র জানিয়েছেন, ‘ক্রিস্টি নোয়েমের পুরো পরিবার ইস্টার উপলক্ষ্যে এই শহরে রয়েছে।  তিনি তার  পরিবারকে নৈশভোজ এবং ইস্টার উপহার দেওয়ার জন্য এই অর্থ ব্যাগে রেখেছিলেন।’

আইন প্রয়োগকারী বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, এই ঘটনাটি কি নিরাপত্তা জনিত ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো? একজন চোর একজন মন্ত্রিপরিষদ কর্মকর্তার এত কাছে এসে তার জিনিসপত্র নিয়ে পালিয়ে যেতে পারে? প্রশ্ন তুলেছেন অনেকেই। সিএনএন-কে  আইন প্রয়োগকারী বিশ্লেষক এবং সাবেক সিক্রেট সার্ভিস এজেন্ট জোনাথন ওয়াক্রো বলেছেন, এটি স্পষ্টতই নিরাপত্তা লঙ্ঘন। সিক্রেট সার্ভিস, ডিএইচএস এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাদের অবিলম্বে এই ঘটনার পর্যালোচনা করা প্রয়োজন।প্রয়োজনে, সিক্রেট সার্ভিসকে এই ধরণের ব্যক্তিগত অনুষ্ঠানগুলো কীভাবে পরিচালনা  করতে হবে সে সম্পর্কে কার্যকরী পরিবর্তন আনতে হবে।' তিনি আরও জানান, নোয়েম বিদেশী এবং দেশীয় উভয় ক্ষেত্রেই ঝুঁকিতে রয়েছেন।  তার পাবলিক প্রোফাইলই তাকে টার্গেটে  পরিণত করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত