আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

নতুন যুদ্ধবিরতির প্রস্তাব, কায়রোতে চলছে ইসরায়েল-হামাস আলোচনা

নতুন যুদ্ধবিরতির প্রস্তাব, কায়রোতে চলছে ইসরায়েল-হামাস আলোচনা

ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধ থামাতে কাতার ও মিশরের মধ্যস্থতায় একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। খবর বিবিসির। 

ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে এ কথা বলেছেন। ওই কর্মকর্তার তথ্যমতে, প্রস্তাবিত পরিকল্পনায় পাঁচ থেকে সাত বছরের জন্য একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়। এতে সব ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের ছেড়ে দেওয়া, যুদ্ধের আনুষ্ঠানিক অবসান এবং গাজা থেকে ইসরায়েলের সেনা সম্পূর্ণ প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য হামাসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইতোমধ্যে কায়রোতে পৌছেছে। 

এইদিকে, সোমবার (২১ এপ্রিল) গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৪৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় খান ইউনিস, জাবালিয়া, বেইত লাহিয়া ও গাজা শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই কায়রোতে আলোচনা চালিয়ে যাচ্ছেন হামাসের রাজনৈতিক কাউন্সিল প্রধান মোহাম্মদ দারবিশ ও মুখ্য আলোচক খলিল আল-হাইয়া। এর আগে ইসরায়েলের পক্ষ থেকে প্রস্তাব ছিল, হামাসকে নিরস্ত্র করার শর্তে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি। যদিও হামাস তা প্রত্যাখ্যান করে।

২০০৭ সাল থেকে হামাস গাজার শাসনক্ষমতায় থাকলেও ফিলিস্তিনের কর্তৃপক্ষ জানিয়েছে, হামাস এখন পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা নতুন কোনো প্রশাসন এর নিকট গাজা হস্তান্তরে রাজি। তবে নেতানিয়াহু ইতোমধ্যে এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। 

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১,২০০ মানুষ হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এরপর ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালায়, যাতে এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত