আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ব্রাজিলের প্রেসিডেন্টের অভিযোগ—জাতিসংঘ কার্যকর নয়

ব্রাজিলের প্রেসিডেন্টের অভিযোগ—জাতিসংঘ কার্যকর নয়

বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ-গণহত্যা বন্ধে জাতিসংঘের ব্যর্থতার কথা তুলে ধরে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, সংস্থাটি আর কাজে আসছে না, তারা ব্যর্থ হয়েছে। তিনি জাতিসংঘসহ অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠানেরও সমালোচনা করেন।

শনিবার (২৫ অক্টোবর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘ তারা কাজ করা বন্ধ করে দিয়েছে। তারা গাজায় গণহত্যা বন্ধ করতে ব্যর্থ হয়েছে।

তিনি প্রশ্ন করেন, গাজা উপত্যকায় এত দিন ধরে গণহত্যা চলছে, তা কেউ কি মেনে নিতে পারে?

লুলা বলেন, এই ঘটনাগুলো যাতে না ঘটে সেজন্য তৈরি করা বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘ আর কাজে আসছে না।


এ সময় তিনি ট্রাম্পের সমালোচনা করে বলেন, একজন নেতার জন্য মাথা উঁচু করে হাঁটা নোবেল পুরস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ।

ট্রাম্পও ওয়াশিংটন থেকে এশিয়া সফর এবং চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য ইতোমধ্যে মালয়েশিয়া পৌঁছেছেন। এখানে লুলার সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প ব্রাজিলিয়ান অনেক পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। দেশটির সুপ্রিম কোর্টের একজন শীর্ষ বিচারকসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ৭৯ বছর বয়সী দুই নেতার একটি সংক্ষিপ্ত বৈঠকের পর ট্রাম্প এবং লুলার মধ্যে সম্পর্ক আরও তিক্ত হতে শুরু করে। এরপর তারা ৬ অক্টোবর ফোনে কথা বলেন এবং আসিয়ান শীর্ষ সম্মেলনে সাক্ষাতের সম্ভাবনার কথা জানান।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত