আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

কাশ্মীর স্বাধীন করে একাত্তরে পরাজয়ের প্রতিশোধ নিন

কাশ্মীর স্বাধীন করে একাত্তরে পরাজয়ের প্রতিশোধ নিন

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করায় ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ডাক দিয়েছেন পাকিস্তানের বিতর্কিত নেতা জামাতউদ-দাওয়ার প্রধান হাফিজ সাঈদ। ভারত থেকে কাশ্মীরের স্বাধীনতা লাভে পাকিস্তানের সক্রিয় সহযোগিতারও আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার লাহোরে দলীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।ভারতের মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার মূল ষড়যন্ত্রকারী হাফিজ সাঈদ তার দল জামাতউদ-দাওয়ার (জেইউডি) দু'দিনের ওই সম্মেলনের শেষ দিনে শুক্রবার বলেন, ভারতীয় উপমহাদেশে সংঘাত অনিবার্য। তিনি বলেন, ভারত থেকে কাশ্মীরের স্বাধীনতা লাভে কাশ্মীরিদের সহায়তা করা উচিত পাকিস্তানের। তিনি বলেন, ভারত যদি মার্কিনিদের সহায়তা করতে আফগানিস্তানে সেনা পাঠাতে পারে, তবে স্বাধীনতা লাভে কাশ্মীরিদের সহায়তা করারও অধিকার মুজাহিদিনের রয়েছে। কাশ্মীরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন বারবার সফর করছেন_ এ নিয়েও প্রশ্ন তোলেন এই জঙ্গি নেতা। সমাবেশের আগে এক টুইট বার্তায় সাঈদ বলেন_ 'কাশ্মীর স্বাধীন হবে, ১৯৭১ সালের বদলা নেওয়া হবে এবং আহমেদাবাদ গুজরাটের ক্ষতিগ্রস্তরা ন্যায়বিচার পাবে।' কাশ্মীরে পাঁচ দফায় বিধানসভা নির্বাচন চলাকালে এমন মন্তব্য করলেন সাঈদ। সেখানে ভারতে ক্ষমতাসীন বিজেপিকে বিজয়ী হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। সীমান্তের অন্য পাশে থাকা কাশ্মীরি ভাইদের তার সংগঠন সব সময় সহায়তা করবে বলেও ঘোষণা দেন সাঈদ। তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র তাকে চুপ করিয়ে দিতে চাইছে। এ সময় তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রশংসা করেন। সমাবেশে জেইউডির সমর্থকদের যোগদান নির্বিঘ্ন করতে নওয়াজ শরিফের সরকার বিশেষ দুটি ট্রেনের ব্যবস্থা করে। সম্মেলন আয়োজনে সরকার যাবতীয় সহযোগিতাও করে। সন্ত্রাসবাদের বিভিন্ন গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তিনি নির্বিঘ্নে দেশজুড়ে ঘুরে বেড়ালেও পাকিস্তানি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। যুক্তরাষ্ট্র সাঈদের মাথার মূল্য এক কোটি ডলার ঘোষণা করেছিল। লাহোরের গুরুত্বপূর্ণ স্থানে এভাবে জঙ্গি নেতার সমাবেশের অনুমতিদান ও তাতে সহযোগিতার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দিলি্লর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দীন বলেন, জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী সাঈদ ও তার জেইউডিকে এভাবে সমর্থন দিয়ে পাকিস্তান সন্ত্রাসবাদকে মূলধারায় নিয়ে আসতে চাচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত