আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ভারতের বিতর্কিত কূটনীতিক দেবযানীকে অপসারণ

ভারতের বিতর্কিত কূটনীতিক দেবযানীকে অপসারণ

যাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে খানিকটা তিক্ততার সৃষ্টি হয়েছিল, সেই কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। এর ফলে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরিতে থাকবেন ঠিকই, তবে তার সুনির্দিষ্ট কোনো দায়িত্ব থাকবে না।
সরকারি সূত্রের বরাত দিয়ে শনিবার এএফপির খবরে বলা হয়েছে, অনুমোদন ছাড়া গণমাধ্যমে কথা বলার কারণে দেবযানীকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।
ভারত থেকে নেয়া গৃহকর্মীকে ন্যূনতম মজুরি না দেয়া এবং তার বেতনের বিষয়ে ভিসার আবেদনপত্রে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে গত বছরের ডিসেম্বরে নিউইয়র্কে কর্মরত ভারতের ডেপুটি কনসাল জেনারেল দেবযানীকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন এবং অভিযোগ করেন, পুলিশ হেফাজতে বিবস্ত্র করে তাকে তল্লাশি করা হয়েছে। পরে তাকে ভারতে ফিরিয়ে আনা হয়। নিজেদের একজন কূটনীতিকের সঙ্গে এমন আচরণের জের ধরে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।

শেয়ার করুন

পাঠকের মতামত