আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জাতিসংঘে অর্থমন্ত্রী : রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ সৃষ্টির আহ্বান

জাতিসংঘে অর্থমন্ত্রী : রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ সৃষ্টির আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব অনুযায়ী ‘সেফটি জোন’ নির্মাণ করে মিয়ানমারের অত্যাচারিত রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে দেশটির সরকারের ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে সফররত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ, ইউএনডিপির প্রশাসক আকিম স্টেইনার এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মিজ্ ফেকিতামইলোয়া কাতোয়া ইউটোইকামানু এর সঙ্গে সাক্ষাৎ করেন অর্থমন্ত্রী। এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রীর সফরসঙ্গী  সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান।

সাক্ষাৎকালে অর্থমন্ত্রী জাতিসংঘ মহাসচিব হিসেবে দায়িত্বভার গ্রহণের জন্য আন্তোনিও গুতেরেজকে অভিনন্দন জানান। তিনি বিশ্বব্যাপী চলমান সংকট, সহিংসতা ও চ্যালেঞ্জ মোকাবিলা, পরিবেশগত উন্নয়ন এবং মানবিক সহযোগিতা প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান মহাসচিবের গতিশীল নেতৃত্বে জাতিসংঘ আরো কার্যকর ভূমিকা পালন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

শাহেদুর রহমান জানান, এদিন সকালে নিউইয়র্কে  জাতিসংঘের সদরদপ্তরে মহাসচিবের সঙ্গে অর্থমন্ত্রীর সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিউল আজম, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম ও বাংলাদেশ মিশনের ইকোনমিক মিনিস্টার ইকবাল আব্দুল্লাহ হারুনসহ ৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল।

তিনি বলেন, অর্থমন্ত্রী রোহিঙ্গা ইস্যু নিয়ে মহাসচিবকে বিভিন্ন বিষয় অবহিত করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী একটি ‘সেফ জোন’ গঠনসহ এ সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে জাতিসংঘের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি জাতিসংঘ মহাসচিবকে যত দ্রুত সম্ভব বাংলাদেশ সফরের আহ্বান জানান।

বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে মহাসচিব গুতেরেজ জানান, বিষয়টি তিনি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। অধিক জনসংখ্যার দেশ হয়েও বাংলাদেশ এই বিশাল রোহিঙ্গা শরণার্থীদেরকে দীর্ঘদিন ধরে মানবিক সহযোগিতা দিয়ে যাচ্ছে যা তাকে মুগ্ধ করছে বলে উল্লেখ করেন। গুতেরেজ এই মানবিক সহযোগিতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান।

মহাসচিব আরো জানান, শরণার্থী বিষয়ক পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকে তিনি বর্তমান রোহিঙ্গা শরণার্থী সম্পর্কে ওয়াকিবহাল এবং এ সংকট সমাধানে জাতিসংঘের যা করণীয় তা তারা করে যাচ্ছেন। বিশেষ করে এ বিষয়ে তার সর্বোচ্চ প্রচেষ্টার নিশ্চয়তা দেন। গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘের ৭২তম অধিবেশনের হাইলেভেল সপ্তাহে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার আলাপচারিতার কথা তিনি এ সময় উল্লেখ করেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত