আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

এয়ারএশিয়ার বিমানের পেছনের অংশ পাওয়া গেছে

এয়ারএশিয়ার বিমানের পেছনের অংশ পাওয়া গেছে

জাভা সাগরে বিধ্বস্ত এয়ারএশিয়ার যাত্রীবাহী বিমানের লেজের অংশের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছেন অনুসন্ধানকারীরা। গতকাল অনুসন্ধান দলের প্রধান সোয়েলিস্টিয়ো বাম্বাং এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বাম্বাং বলেন, 'আমরা বিমানের লেজের অংশের সন্ধান পেয়েছি। অনুসন্ধানের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে দ্বিতীয় যে অগ্রাধিকারমূলক ক্ষেত্রে ছিল, সেখানেই আমরা এটিকে শনাক্ত করতে পেরেছি। এটি উদ্ধার করাই এখন আমাদের মূল লক্ষ্য।' খবর : এএফপি, বিবিসি।বিমানের এই অংশেই ব্ল্যাকবক্স ও ফ্লাইট ডাটা রেকর্ডার সংযুক্ত থাকে। লেজের অংশের সন্ধান পাওয়ার পর এখন অনুসন্ধানকারীরা বিমানের ব্ল্যাকবক্সটি খুঁজে পাওয়ার ব্যাপারেও দারুণ আশাবাদী হয়ে উঠেছেন। তবে প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজে বেশ বাধার সম্মুখীন হচ্ছেন অনুসন্ধানকারীরা। জাকার্তায় সংবাদ সম্মেলনে বাম্বাং জোর দিয়ে বলেন, 'আমি নিশ্চিত এটা এয়ারএশিয়ার হারিয়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ।' এদিকে, এয়ারএশিয়ার পরিচালক টনি ফার্নান্দেজ টুইটার বার্তায় বলেছেন, 'আমাকে বলা হয়েছে বিমানের লেজের অংশটা পাওয়া গেছে। তার মানে হলো আমরা শিগগিরই ব্ল্যাকবক্সও পেতে যাচ্ছি। '২০১৪ সালের ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার বিমান সার্ভিস এয়ারএশিয়ার এয়ারবাস এ৩২০-২০০ মডেলের বিমানটি ১৬২ আরোহী নিয়ে সুরাবায়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে জাভা সমুদ্রে বিধ্বস্ত হয়। বিমানটিতে যাত্রী ও ত্রুক্রসহ মোট ১৬২ আরোহী ছিলেন। বিমানটি বিধ্বস্ত হলে তাদের সবাই প্রাণ হারান। 

শেয়ার করুন

পাঠকের মতামত