আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পুতিনের বিরুদ্ধে লড়বেন মুসলিম নারী আইনা

পুতিনের বিরুদ্ধে লড়বেন মুসলিম নারী আইনা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন আলেক্সেই নাভালনি। কিন্তু ইতিমধ্যে তাকে নির্বাচনের অযোগ্য হিসেবে ঘোষনা করা হয়েছে। সেই হিসেবে এবার পুতিনের বিনা প্রতিদ্বন্দ্বীতাতেই নির্বাচন পাড়ি দেওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তাতে বাগড়া দিয়েছেন এক নারী। দাগেস্তানের ৪৬ বছর বয়সের আইনা গমজাতোভা আনুষ্ঠানিকভাবে পুতিনের বিরুদ্ধ লড়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে আইনা আগামী বছরের মার্চে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার ঘোষণা দিয়েছেন। বিষয়টি উদযাপনে শনিবার দাগেস্তানের রাজধানী মাখাচকালাতে সমবেত হয়েছিলেন আইনার সমর্থকরা।

রাশিয়ার মুসলমানদের সবচেয়ে বড় গণমাধ্যম প্রতিষ্ঠান ইসলাম ডট আর ইউ-এর প্রধান হচ্ছেন আইনা। এই গ্রুপের নিজস্ব টেলিভিশন চ্যানেল, রেডিও স্টেশন ও সংবাদপত্র রয়েছে। আইনা নিজেও ইসলাম বিষয়ে বইপত্র লিখেছেন। তার স্বামী আখমাদ আব্দুয়ালেভ দাগেস্তানের মুফতি।

সুফি ঘরানা থেকে আসা আইনার এক লাখেরও বেশি অনুসারী রয়েছে। এদের নেতা সাইদ আফন্দি চিরকাভি ২০১২ সালে এক নারী আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় নিহত হন। আইনার প্রথম স্বামী মুহাম্মদ আবুবাকারভ ১৯৯৮ সালে নিজের গাড়িতে বিস্ফোরণে মারা যান। তার হত্যাকারীকে আজও খুঁজে পাওয়া যায়নি।

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, রাশিয়ার জনসংখ্যা ১৪ কোটিরও বেশি। আর মুসলমানদের সংখ্যা ২ কোটি। রুশ মুসলমানদের সবাইও যদি আইনাকে ভোট দেয় তাহলেও তার জেতার সম্ভাবনা নেই।

দাগেস্তানের জনপ্রিয় ব্লগার জাকির মাগোমেদভ তার ব্লগে লিখেছেন, ‘তিনি নিশ্চিত প্রেসিডেন্ট হতে পারবেন না। এটা আলোচনা করাও নির্বুদ্ধিতা।’

শুক্রবার ইসলাম ডট আরইউতে আইনা তার প্রতিদ্বন্দ্বীতার স্বপক্ষে যুক্তি তুলে ধরে লিখেছেন, ‘একে ধর্মীয় দৃষ্টিকোন থেকে অথবা ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মুসলমানদের প্রতিদ্বন্দ্বী সৃষ্টির চেষ্টা হিসেবে দেখা উচিৎ নয়।’ স্থানীয় ওয়াহাবী মতাদর্শীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কঠোর অবস্থানকে সমর্থন জানাতেই তিনি এ প্রতিদ্বন্দ্বীতা করছেন বলে জানিয়েছেন এই মুসলিম নারী।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত