আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সাবেক প্রেমিকাকে হত্যার দায়ে দম্পতির কারাদণ্ড

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সাবেক প্রেমিকাকে হত্যার দায়ে দম্পতির কারাদণ্ড

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক দম্পতিকে তাদের সাবেক প্রেমিকাকে হত্যা করার দায়ে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দিয়েছে আদালত।

অক্সনার্ডের বাসিন্দা মার্গারিটা জিমিনেজ (৩৪) এবং ভেনচুরার হোর্হে গারফিয়াস (৩৮)-কে এক জুরি রায়ের মাধ্যমে ইয়ানেলি ভার্গাস (৩৫)-কে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয় — এমন তথ্য দিয়েছে ভেনচুরা কাউন্টি জেলা অ্যাটর্নি অফিস।

২০২৪ সালের ১৭ মার্চ রাতে ইস্ট উলি রোড ও ইন্ডাস্ট্রিয়াল অ্যাভিনিউ-এর কাছাকাছি এক ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে সংঘর্ষের ঘটনায় পুলিশকে ডাকা হয়। ফোন কল চলাকালীন এক পর্যায়ে গুলির শব্দও শোনা যায়।

তদন্তে জানা যায়, নিহত ইয়ানেলি ভার্গাসকে তার সাবেক প্রেমিক গারফিয়াস টেক্সট মেসেজের মাধ্যমে অক্সনার্ডের এক বারের বাইরে ডেকে নেয়। সে সময় গারফিয়াসের বর্তমান প্রেমিকা জিমিনেজ কিছু ছবি ও মেসেজ দেখে মনে করেন, গারফিয়াস হয়তো আবার ভার্গাসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে।

আদালতে জিমিনেজ বলেন, “আমি রাগ, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অনুভূতিতে ভরে গিয়েছিলাম।”

ঘটনার রাতে জিমিনেজ ও গারফিয়াস গাড়িতে করে সেই বারে যান এবং ভার্গাসকে ফুঁসলিয়ে ট্রাকে তোলেন। গারফিয়াস বারের কাছ থেকে অল্প দূরে এক পার্কিং লটে গাড়ি থামান। সেখানে তিনজনের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত মারামারিতে রূপ নেয়।

ভার্গাস ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে তারা ট্রাক দিয়ে পিছু নেয়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, জিমিনেজ ট্রাক থেকে নেমে হাতে পিস্তল নিয়ে ভার্গাসের পেছনে দৌড়ে গিয়ে তার বুকে গুলি করে। দ্বিতীয়বার গুলি চালাতে গেলে বন্দুকটি আটকে যায়। এরপর তারা দু’জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভার্গাসকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে রক্তের দাগ, একটি ৯ মিমি বুলেটের খোসা, এবং নখের টুকরা উদ্ধার করেন, যা পরে জিমিনেজের সঙ্গে মেলানো হয়। এছাড়া রক্তমাখা হলুদ দড়িও পাওয়া যায়।

পোস্টমর্টম রিপোর্টে জানা যায়, ভার্গাসের মৃত্যু গুলিবিদ্ধ হয়ে হয়েছে এবং তার শরীরে মারধরের ও শ্বাসরোধের চিহ্নও পাওয়া গেছে।

জিমিনেজ ও গারফিয়াসকে ২০২৪ সালের ৩ এপ্রিল গ্রেপ্তার করা হয় এবং পরদিন আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়।

২০২৫ সালের ৫ সেপ্টেম্বর জেলা অ্যাটর্নি অফিস জানায়, জিমিনেজকে প্রথম-ডিগ্রির হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২১ অক্টোবর তাকে ৮০ বছর থেকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়।

তার বিরুদ্ধে প্রমাণিত বিশেষ অভিযোগগুলো হলো:

আগ্নেয়াস্ত্রের মাধ্যমে ইচ্ছাকৃত হত্যা

পূর্বে সহিংস অপরাধে জড়িত থাকা

গুরুতর সহিংসতার সঙ্গে জড়িত অপরাধ

অস্ত্র ব্যবহার করে অপরাধ সংঘটন

পূর্বের একাধিক ফৌজদারি রেকর্ড থাকা

অন্যদিকে, গারফিয়াসকেও প্রথম-ডিগ্রির হত্যায় দোষী সাব্যস্ত করা হয় এবং আদালত তার অপরাধকে বিশ্বাসের অপব্যবহার ও চরম সহিংসতার ঘটনা হিসেবে স্বীকৃতি দেয়। তাকেও ২৫ বছর থেকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

ভেনচুরা কাউন্টির ডেপুটি জেলা অ্যাটর্নি হাইলা শ্নাইর বলেন, “ইয়ানেলির পরিবার ও বন্ধুরা আদালতে তাদের যন্ত্রণা প্রকাশ করেছেন। যদিও কোনো সাজা ইয়ানেলিকে ফিরিয়ে আনতে পারবে না, তবে এই রায় তাদের কিছুটা ন্যায়বিচার ও শান্তি এনে দেবে বলে আমরা আশা করি।”

এলএবাংলাটাইমস/ওম

শেয়ার করুন

পাঠকের মতামত