আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ভয়াবহ ফ্রিওয়ে দুর্ঘটনায় অন্তত ৩ জন নিহত, ট্রাক চালক মাদকাসক্ত অবস্থায় গ্রেপ্তার

ভয়াবহ ফ্রিওয়ে দুর্ঘটনায় অন্তত ৩ জন নিহত, ট্রাক চালক মাদকাসক্ত অবস্থায় গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্টারিও শহরে মঙ্গলবার বিকেলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে ১০ ফ্রিওয়ের পশ্চিমমুখী লেনে, ইন্টারস্টেট ১৫-এর সংযোগস্থলের কাছাকাছি, স্থানীয় সময় দুপুর ১টার কিছু পরেই।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল (CHP) জানিয়েছে, দুর্ঘটনায় একাধিক ট্রাক্টর-ট্রেইলার ও যাত্রীবাহী গাড়ি জড়িত ছিল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, একটি লাল রঙের ক্যাবযুক্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা যানবাহনের সারিতে দ্রুতগতিতে ঢুকে পড়ে, ব্রেক না করেই।

দুর্ঘটনাস্থলের কাছের এক প্রত্যক্ষদর্শী জেসন ক্যালমেলাট স্থানীয় টেলিভিশন চ্যানেল KTLA 5-কে জানান, “আমি পার্কিং লটে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। তখন দেখি লাল ট্রাকটি প্রচণ্ড গতিতে আসছে, অথচ সামনের সব গাড়ি থেমে ছিল। সে একটুও গতি কমায়নি—সোজা গিয়ে আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়, ফলে আরও দুটি গাড়ি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।”

তিনি আরও জানান, সংঘর্ষের পরপরই বিশাল এক আগুনের গোলা সৃষ্টি হয়।

CHP কর্মকর্তারা বলেন, ব্রেক না করা ট্রাকটির চালককে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ২১ বছর বয়সী ওই চালক মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।

ঘটনাস্থলের Sky5 হেলিকপ্টার ফুটেজে দেখা যায়, দুর্ঘটনায় চারটি ট্রাক্টর-ট্রেইলার ও চারটি অন্যান্য গাড়ি জড়িত ছিল। এর মধ্যে একটি গাড়ি আগুনে এতটাই পুড়ে গেছে যে, সেটির মডেল বা নির্মাতা প্রতিষ্ঠান শনাক্ত করা সম্ভব হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় তিনজন নিহত হন এবং আরও দুইজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ভয়াবহ সংঘর্ষের কারণে ১০ ফ্রিওয়ের পশ্চিমমুখী সব লেন বন্ধ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র ফাস্টট্র্যাক লেন চালু রাখা হয়েছে। এতে পুরো ইনল্যান্ড এম্পায়ার এলাকাজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত