আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

এখনই সময় নারীকে সমান পারিশ্রমিক দেয়ার: ওবামা

এখনই সময় নারীকে সমান পারিশ্রমিক দেয়ার: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারক ওবামা বলেছেন, নারীকে সমান পারিশ্রমিক দেয়া ও মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করে চাকরিজীবী পরিবারগুলোকে সহায়তা করার এখনই সময়।এ জন্য কংগ্রেসে একটি আইন পাস করার জন্য আহ্বান জানান তিনি।মঙ্গলবার বার্ষিক স্টেট অব দি ইউনিয়ন ভাষণে তিনি তিনি এসব কথা বলেন। একই কাজের জন্য নারীদের পুরুষের সমান মজুরি, কর্মজীবী পরিবারের জীবনযাত্রার খরচের চাপ কমানো, শিশুসেবায় সহযোগিতা এবং অসুস্থতা ও মাতৃত্বকালীন সবেতন ছুটি ইত্যাদি নিয়ে তার পরিকল্পনা সমর্থন করার জন্যও কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন ওবামা। তিনি বলেন, 'তীব্র অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠিয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এখনই নির্ধারণ করতে হবে পরবর্তী ১৫ বছর পরে আমরা কি করতে চাই।' নারীদের সমান মজুরি নিশ্চিত করার প্রস্তাবটি ওবামার 'মধ্যবিত্ত-শ্রেণির অর্থনীতি' শীর্ষক উদ্যোগের অংশ। এই পরিকল্পনার লক্ষ্য পারিবারিক আয় বাড়ানো ও  দারিদ্র্যের প্রান্তসীমা থেকে বের করে আনা।ওবামা বলেন, 'মধ্যবিত্তের এই অর্থনীতির ফলে ছাত্র-ছাত্রীরা এখন ঋণ ছাড়াই স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবে।'পররাষ্ট্রনীতি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'ইসলামিক স্টেটের বিরুদ্ধে সেনা অভিযান চালানো এবং কিউবার উপর বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কংগ্রেসকে কাজ করতে হবে।' ওবামা আরও বলেন, "সন্ত্রাস দমনে 'একক অধিকার' রয়েছেন যুক্তরাষ্ট্রের। আইএস দমনে কংগ্রেসে আইন পাস করা হবে। সন্ত্রাস দমনে আমাদের অভিযান চলবে।" সাইবার হামলা প্রতিরোধে তার পরিকল্পনার কথাও জানান তিনি। এসময় যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করতে বিরোধী রিপাবলিকানদের একযোগে কাজ করারও আহ্বান জানান ওবামা। তবে বিরোধীদল রিপালিকান পার্টি নিয়ন্ত্রিত কংগ্রেসে ওবামার এই অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার মতো ভোট পাবে না বলে ধারণা করা হচ্ছে। কংগ্রেসের দুইটি কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে।তিনি বলেন, 'মধ্যবিত্ত অর্থনীতি কাজ করছে। সুযোগের সম্প্রসারণ ঘটছে। আর রাজনীতি এতে বাধ না সাধলে এই রাজনীতির সুফল অব্যাহত থাকবে।'

শেয়ার করুন

পাঠকের মতামত