আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

গাজা হত্যাকাণ্ডে স্বাধীন তদন্ত চান জাতিসংঘ মহাসচিব

গাজা হত্যাকাণ্ডে স্বাধীন তদন্ত চান জাতিসংঘ মহাসচিব

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সেনাদের গুলিতে শুক্রবার ১৬ ফিলিস্তিনি নিহতের ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শনিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন।

গুতেরেস বিবৃতিতে ‘এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না করতে আহ্বান জানিয়েছেন যা হতাহতের সংখ্যা বৃদ্ধি করতে পারে।’

এদিকে গাজা পরিস্থিতিতে কুয়েতের অনুরোধে গতকাল নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসে।

জাতিসংঘের রাজনৈতিক সম্পর্ক বিষয়ক উপপ্রধান তায়ে ব্রুক জেরিহুন নিরাপত্তা পরিষদে বলেছেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন অনুযায়ী ইসরায়েলকে অবশ্যই এর দায় স্বীকার করতে হবে।’

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই নিহতের ঘটনার সম্পূর্ন দায় ইসরায়েলি কর্তৃপক্ষকে বহন করতে বলে সাফ জানিয়েছেন। শনিবার তিনি ফিলিস্তিনের জন্য জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছেন।

শুক্রবার ফিলিস্তিনিদের ভূমি দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি মোকাবেলায় ইসরায়েল গাজা সীমান্তে ট্যাংক এবং অন্তত ১০০ স্নাইপার মোতায়েন করে। এসব সেনাকে তাজা গুলি ও হত্যাকাণ্ড চালানোর মতো যেকোনো ধরনের পদক্ষেপ নেওয়ার কর্তৃত্ব দেয়া হয়। ছয় সপ্তাহব্যাপী বিক্ষোভের পরিকল্পনার অংশ হিসাবে ফিলিস্তিনি বিক্ষোভকারীরা সেখানে তাঁবু খাটিয়ে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিল। শুক্রবার প্রথম দিনের বিক্ষোভে অন্তত ১৭ হাজার ফিলিস্তিনি অংশ নেয়। এক পর্যায়ে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ১৬ জন নিহত এবং আহত হয় কয়েক শতাধিক।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত