আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

সঙ্গী ছাড়াও যেভাবে উপভোগ করতে পারেন ভালোবাসা দিবস

সঙ্গী ছাড়াও যেভাবে উপভোগ করতে পারেন ভালোবাসা দিবস

বিশ্ব ভালোবাসা দিবস আজ। ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিন হয় না। ভালোবাসা একটা অনিঃশেষ অনুভূতি। বছরের প্রতিটি দিনই প্রেমের উৎসব হতে পারে। তবে শহর ও শহরতলিজুড়ে এ উদযাপনে যে সবাই অংশ নেন, তা এমন নয়। বসন্ত সবসময়ে সবার জীবনে প্রেম নিয়ে আসে না।

ভালোবাসার জাঁকজমক আর সঙ্গীবিহীন মনখারাপ— এ দুটি ঘটনা সমান্তরালে চলতে থাকে। প্রেমের সপ্তাহে বিভিন্ন ধাপ পেরিয়ে আসে মাহেন্দ্রক্ষণ। আর মন খারাপ যেন আরও বেশি জাঁকিয়ে বসে। ভালোবাসা দিবসের হইচই থেকে নিজেদের আড়াল করে রাখতে সঙ্গীবিহীনরা এ দিনটিতে যা যা করতে পারেন। তবে যাদের প্রেমিক-প্রেমিকা নেই, চাইলে তারাও মধুর সময় উপভোগ করতে পারেন।

নিজেকে সময় দিন
অন্য কারও ভালোবাসা আশা করার আগে নিজেকে ভালোবাসেন কিনা তা নিশ্চিত করুন। ভ্যালেন্টাইন ডেতে নিজেকে ভালো রাখুন, নিজের ভালো কাজের প্রশংসা করুন। পরবর্তী সময়ে কী করতে চান তার পরিকল্পনা করুন, যা করতে ভালো লাগে আজকের দিনে তাই করুন। ভালোবাসা দিবস হয়ে উঠুক নিজেকে ভালোবাসার দিন।

প্রিয়জনকে উপহার দিন
ভালোবাসা দিবসে আপনার প্রিয়জনকে কিছু উপহার দিতে পারেন। প্রিয়জন মানে প্রেমিক/প্রেমিকা নয়। প্রিয়জন যে কেউ হতে পারেন। এই যেমন— পরিবারের সদস্য, বন্ধু, শিক্ষক কিংবা অন্য কেউ।

সিঙ্গেল বন্ধুর সঙ্গে সময় কাটান
আপনার বন্ধুটিও যদি আপনার মতো সিঙ্গেল হয়ে থাকে, তা হলে দুজনে মজা করে দিনটি কাটিয়ে দিন। ঘুরে আসতে পারেন প্রিয় কোনো জায়গা থেকে কিংবা ঘরে বসেই আড্ডা দিতে পারেন। বন্ধু পাশে থাকলে একঘেয়ে লাগার কোনো সুযোগই নেই।

শখের কাজটি করুন
আপনি যদি ভ্যালেন্টাইনস ডে-তে ফ্রি থাকেন, তা হলে যে কাজ করতে ভালোবাসেন, সেটি করে সময় কাটান। যেমন—পেইন্টিং, রান্না করা, গার্ডেনিং, গান করা, গান শোনা, আবৃত্তি ইত্যাদি। এতে আপনার সারাদিন ভালো কাটবে।

ভ্রমণ
যদিও ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে রাস্তায় প্রচণ্ড ভিড় হয়। তার পরও ঘুরতে পারলে মন ভালো থাকে। ভ্রমণ হলো মন ভালো রাখার মহৌষধ। সময় থাকলে বন্ধুবান্ধব নিয়ে চলে যান শহরের যান্ত্রিকতা থেকে দূরে, নতুন কোনো জায়গায়। বসন্তের স্নিগ্ধ পরশে সিঙ্গেল থাকার দুঃখ ঘুচে যাবে নিমেষেই। ভ্রমণসঙ্গী হিসেবে আপনার সিঙ্গেল বন্ধুদের সঙ্গে নিতে পারেন।

কাছের মানুষের খোঁজ নিন
কাছের মানুষ, অসংখ্য স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা প্রিয়মুখ, কিন্তু ব্যস্ততার কারণে খোঁজ নেওয়া হয় না— এমন বাস্তবতার সঙ্গে পরিচিত আমরা সবাই। ভালোবাসা দিবসে সেসব কাছের মানুষের খোঁজ নিন, তাদের ভালোবাসা জানান।

বলে দিন, 'ভালোবাসি'
ভালোবাসার মানুষকে মনের কথা জানাতে চান, কিন্তু কিছুতেই বলে উঠতে পারছেন না, ভালোবাসা দিবস হতে পারে ভালোবাসি বলার উপযুক্ত দিন। সাহস আর উপলক্ষ্যের অভাবে যারা মনের কথা বলতে পারছেন না, এই দিনে একটা ঝুঁকি নিয়ে দেখতেই পারেন। ভাগ্য ভালো হলে ভালোবাসার দিনেই আপনি ভালোবাসা পেয়ে গেলেন। তাই দেরি না করে প্রিয়জনকে বলে দিন, 'ভালোবাসি'।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত