আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ঘামের দুর্গন্ধ নিয়ে বিব্রত?

ঘামের দুর্গন্ধ নিয়ে বিব্রত?

গরমের প্রকোপ বাড়ছে প্রতিদিনই। ভ্যাপসা গরমের অস্বস্তি আরও বাড়িয়ে দেয় ঘাম। ঘামের সঙ্গে শরীরে জীবাণু তৈরি হলে দুর্গন্ধ হয় ঘামে। এই বিব্রত গন্ধ দূর করতে কিছু ঘরোয়া উপায় মেনে চলতে পারেন।


১. ১ মুঠো নিম পাতা ১ কাপ পানিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে বেটে নিন। বাহুমূলের নিচে, ঘাড়ের কাছে ও শরীরের নানা ভাঁজে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর পানি দিয়ে ধুয়ে গোসল করে নিন।
২. লেবু অর্ধেক করে কেটে আন্ডারআর্মে ঘষে নিন। লেবুর উপর লবণ ছিটিয়ে ঘষলেও উপকার পাবেন। ১০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৩. গোসল শেষে সামান্য নারিকেল তেল তুলায় করে বাহুসন্ধিতে লাগিয়ে নিন।
৪. ১ কাপ পানিতে ২ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে স্প্রে বোতলে ভরে রেখে দিন। এই মিশ্রণ আন্ডারআর্মে স্প্রে করে নিন।
৫. চায়ে থাকা ট্যানিন ঘামের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। পানিতে একটু বেশি করে চা পাতা দিয়ে ১০ মিনিট ফোটান। ছেঁকে ঠান্ডা করুন। যেসব স্থানে ঘাম জমে সেসব জায়গায় মিশ্রণটি লাগান। দূর হবে ঘামের দুর্গন্ধ।
৬. গোসলের সময় অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করবেন। বডি ওয়াশের উপাদানের মধ্যে শসা, অ্যালোভেরা, মেন্থল, নিম বা টি ট্রি অয়েল যেন থাকে সেদিকে লক্ষ রাখা জরুরি। এসব উপাদান ব্যাকটেরিয়া দূর করবে শরীর থেকে।
৭. সমপরিমাণ বেকিং সোডা ও কর্ন স্ট্রাচ একসঙ্গে মিশিয়ে নিন। পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট বানিয়ে লাগিয়ে রাখুন বাহুমূলে। ঘামের দুর্গন্ধ দূর হবে।
৮. পর্যাপ্ত পানি পান করবেন ও অতিরিক্ত তেল মসলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত