আপডেট :

        ২০২৮ অলিম্পিকের প্রস্তুতিতে লস এঞ্জেলেস, বলছেন আয়োজকরা

        কম্পটনে স্বাধীনতা দিবসের দুই অনুষ্ঠানে গোলাগুলি, নিহত ৩, আহত ৪

        ক্যালিফোর্নিয়া থেকে একাই নৌকা বেয়ে হাওয়াই পৌঁছে ইতিহাস গড়লেন মার্কিন নারী

        নিউইয়র্কে স্বাধীনতা দিবসের বারবিকিউ অনুষ্ঠানে গুলি, শিশুসহ আহত ৮

        ফ্লোরিডায় ‘টিন টেকওভার’ সমাবেশে গুলিতে নিহত ১, আহত ৬

        ম্যানহাটনের নদীতে সি-প্লেনের জরুরি অবতরণ, নিরাপদে উদ্ধার ৮ জন

        হান্টিংটন বিচে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডে হাজারো মানুষের ঢল

        দুর্ঘটনা মামলায় অভিযুক্ত ন্যান্সি পেলোসির স্বামী

        মিসিসিপিতে মা, খালা ও দুই বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় চতুর্থ সন্দেহভাজন গ্রেপ্তার

        নিউইয়র্কের সমুদ্রসৈকতে সাঁতার কাটতে নেমে হাঙরের হামলার শিকার ১

        তিব্বতের স্বাধীনতার দাবিতে জাতিসংঘের সামনে আত্মাহুতি, মারা গেলেন তিব্বতি আন্দোলনকারী

        আতশবাজি আর বিমান মহড়ায় উদযাপিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস

        ক্যাল স্টেট সান বার্নার্ডিনোর কাছে পাহাড়ে দাবানল, আগুনের বিস্তার নিয়ন্ত্রণে

        নিউইয়র্কে তারকাখচিত অনুষ্ঠানে টেলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়ে

        তীব্র গরমে যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের নানা আয়োজন বাতিল

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপনে জাঁকজমকপূর্ণ আয়োজন, ভাষণ দেবেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ১১ হাজার চালককে আবারও ড্রাইভিং পরীক্ষা দিতে হবে

        লস এঞ্জেলেসে ‘ডেলাইটিং’ পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই ৬৩ ডলার জরিমানা

        যুক্তরাষ্ট্রে নবজাতকদের দেওয়া হবে ‘ফ্রিডম ২৫০’ বিশেষ সোশ্যাল সিকিউরিটি কার্ড

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ২০ লাখের বেশি যাত্রীর চাপ

ইফতারে বানিয়ে ফেলুন ভিন্নস্বাদের শরবত

ইফতারে বানিয়ে ফেলুন ভিন্নস্বাদের শরবত

চলছে মার্চের অস্বস্তিকর গরম । এবারের রোজাও শুরু হয়েছে এই মার্চ মাসেই। আর যেহেতু ইফতার রোজার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই সারাদিন রোজা রেখে তৃষ্ণা মেটাতে প্রয়োজন পানি ও পানীয়। ইফতারে সবাই বিভিন্ন ধরনের শরবত ও পানীয় খেতে পছন্দ করে। এক গ্লাস প্রাণ জুড়ানো শরবত পেলে কিন্তু খারাপ হয় না। 

গরমে সারাদিন রোজা থাকায় শরীরে কিছুটা পানির ঘাটতি দেখা দেয়। তাই পানিশূন্যতা দূর করার পাশাপাশি শরীর ঠান্ডা রাখার জন্য খেতে হবে কিছু ভিন্ন ধরণের শরবত। যা খেয়ে যেমন শরীর ঠান্ডা হবে, তেমন সুস্থও থাকবেন । 

প্রত্যেকদিন তো চিনি-লেবুর শরবত থাকেই। এইবার সেটিকেই পরিবেশন করুন একটু ভিন্ন স্বাদে। সেহরিতেও পান করতে পারেন এক গ্লাস ঠান্ডা লেবু পুদিনার শরবত।

পুদিনার শরবত
পুদিনা পাতা, পাতিলেবুর রস, কাঁচা মরিচ, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, চিনি, স্বাদমতো লবণ, পানি। একটি ব্লেন্ডার জগে সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন। গরমের দিনে এই শরবত খুবই ভালো, পেট ঠান্ডা রাখে। মিশ্রনটি ব্লেন্ড করে বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। এইবার গ্লাসে ঢেলে বরফ দিয়ে পরিবেশন করুন মজাদার পুদিনার ঠান্ডা শরবত।

তালশাঁসের শরবত
তালশাঁস খেতে যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর। এই ফল দিয়ে তৈরি শরবতও খেতে দারুণ হয়। শরবত তৈরির জন্য তালশাঁস, চিনির সিরাপ, চিনি, ঠান্ডা পানি, বরফের টুকরা ও লেবুর রস নিন। তালশাঁসের খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। সব উপকরণ একসাথে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ভালো করে সব মিশে গেলে গ্লাসে ঢেলে নিন। এইবার গ্লাসে ঢেলে বরফের টুকরো দিয়ে পরিবেশন করুন।

ডাবের শরবত
এই শরবত তৈরি করতে প্রয়োজন পড়বে একটি ডাবের। কিন্তু খেয়াল রাখবেন ডাবে যেন শাঁস থাকে। ডাব কেটে তার পানি একটি গ্লাসে নিতে হবে। ডাবের শাঁস আলাদা করে ছাড়িয়ে রেখে দিন। ডাবের পানি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। পরিবেশনের আগে ডাবের ঠান্ডা পানিতে শাঁস মিশিয়ে হালকা ব্লেন্ড করে নিন। জল ও শাঁস আগে থেকে ব্লেন্ড করে রাখবেন না। তাতে স্বাদ নষ্ট হয়ে যাবে।

তরমুজের শরবত
গরমের একটি সুস্বাদু ফল হলো তরমুজ। এটি ভীষণ পুষ্টিকর। সেইসঙ্গে গরমে পানিশূন্যতা দূর করতেও কাজ করে এই ফল। তরমুজের শরবত তৈরির জন্য ৩ কাপ তরমুজের টুকরা, ১টি লেবু, আধা চা চামচ বিট লবণ, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া ও স্বাদমতো চিনি নিন। এইবার সব উপকরণ একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিন। ছাঁকনি দিয়ে ছেঁকে ফ্রিজে রেখে দিন। এরপর পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত।

আয়রান শরবত
একটু ভিন্ন স্বাদ আনতে বানাতে পারেন  তুরস্কের জনপ্রিয় শরবত আয়রান। এই শরবত তৈরি করতে প্রয়োজন পড়বে টক দইয়ের। আয়রান শরবত তৈরি করতে টক দই ২ কাপ, ঠান্ডা পানি ২ কাপ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, ভাজা জিরার গুঁড়া সামান্য, বিট লবণ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ টেবিল চামচ (ইচ্ছা), লেবুর ছোট টুকরা ৫-৬টি, পুদিনাপাতা ৪-৫টি প্রয়োজন।

এইবার লেবুর টুকরা ও পুদিনাপাতা ছাড়া বাকি সব উপকরণ একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। বড় গ্লাসে টুকরা করা লেবু থেঁতো করে নিন। তারপর শরবতের মিশ্রণটি ঢেলে পুদিনাপাতা দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত