আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

গলা, ঘাড় ও কনুইয়ের কালো দাগ দূর করার ৬টি ঘরোয়া উপায়

গলা, ঘাড় ও কনুইয়ের কালো দাগ দূর করার ৬টি ঘরোয়া উপায়

ত্বকের মূল সৌন্দর্য লুকিয়ে থাকে ত্বকের রঙে। তারমানে এই নয় যে ত্বকের রঙ হতে হবে ফর্সা। মানে হলো এই, সব জায়গার ত্বকের রঙ যেন একই রকম হয়। অনেকেরই গলা, ঘাড় ও কনুই অন্যান্য অঙ্গের ত্বকের তুলনায় কালো হয়। এর পেছনে থাকতে পারে বিভিন্ন কারণ। হরমোনের সমস্যা থেকে শুরু করে অযত্ন – সবই হতে পারে এর পেছনের কারণ। তাই প্রথমেই জেনে নিন এর কারণ শারীরিক অসুস্থতা কি না। যদি হয়, তাহলে চিকিত্‍সকের পরামর্শ নিন। আর যদি না হয়, তাহলে যত্ন করতে শুরু করে দিন নিজের। জেনে নিন কয়েকটি সহজ ঘরোয়া উপায়, যা দূর করতে সাহায্য করবে আপনার গলা, ঘাড় ও কনুইয়ের কালো দাগ।
১. বেসন, টক দই, চিনি, পাতিলেবুর রস একসাথে মিশিয়ে গলা, ঘাড় ও কনুইয়ে ভালো করে লাগিয়ে রাখুন। চিনি গলে গেলে ধুয়ে ফেলুন।

২. চালের গুঁড়া, টক দই, মুলতানি মাটি, কমলালেবুর খোসা গুঁড়া, পেপারমিন্ট অয়েল একসাথে মিশিয়ে গলা, ঘাড় ও কনুইয়ে ভালো করে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানিতে হালকা মাসাজ করে ধুয়ে ফেলুন।
৩. পাকা পেঁপে, শসার রস, খানিকটা খেজুরবাটা, সুজি, ডিমের সাদা অংশ একসাথে মিশিয়ে গলা, ঘাড় ও কনুইয়ে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন।
৪. পাকা কলা, তেঁতুলের ক্বাথ একসাথে মিশিয়ে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
৫. চিনি ও পাতিলেবুর রস খুবই ভালো। এর সাথে অল্প চালের গুঁড়া মিশিয়ে নিতে পারেন।
৬. দুধে মুসুর ডাল ভিজিয়ে বাটুন। ১ টেবিল চামচ মুসুর ডাল বাটা, ১ চা চামচ হলুদ বাটা, ১ চা চামচ পালংশাক বাটা, ১ চা চামচ লাল শাক বাটা, ১ চা চামচ টমেটোর রস, ১ চা চামচ সূর্যমুখীর তেল মিশিয়ে লাগান।

শেয়ার করুন

পাঠকের মতামত