আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে আন্দোলনকালে কৃষ্ণাঙ্গসহ ১১ জনকে হত্যা

যুক্তরাষ্ট্রে আন্দোলনকালে কৃষ্ণাঙ্গসহ ১১ জনকে হত্যা

ছবিঃ এলএ বাংলা টাইমস


পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে দু সপ্তাহের বেশি সময় ধরে চলছে আন্দোলন। এ সময়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বিভিন্ন রাজ্যে। ধারণা করা হচ্ছে বর্ণবাদ সংশ্লিষ্ট সহিংসতার জেরে এসব হত্যাকাণ্ড হতে পারে। কারণ নিহতরা বেশিরভাগই আফ্রিকান আমেরিকান।  


লুইভেইল
সোমবার পুলিশ ও ন্যাশনাল গার্ড সেনারা লুইভেইলে জনসমাবেশ খালি করতে তাগিদ দেয়। তখনই গুলিতে প্রাণ হারায় স্থানীয় বারবিকিউ রেস্টুরেন্টের মালিক ডেভিড ম্যাকটি। এই নিহতের ঘটনায় তদন্ত হচ্ছে।  
  
ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়া
আন্দোলন চলাকালে কোর্টহাউজে নিরাপত্তায় ছিলেন একজন ফেডারেল ল অফিসার। একটি গাড়ি থেকে ছোঁড়া গুলিতে প্রাণ হারান প্যাট্রিক আন্ডারউড (৫৩)। আরো একজন অফিসার এই ঘটনায় আহত হন।

ইন্ডিয়ানাপোলিস
আন্দোলনের মাঝেই দুজন নিহত হন সেখানে। তাদের একজন ক্রিস বেটি। তিনি শহরের একজন উল্লেখযোগ্য ব্যবসায়ী। বেশ কয়েকটি নাইটক্লাব আছে তার।

ডেভেনপোর্ট, আইওয়া
ওয়ালমার্টের বাইরে আন্দোলন চলাকালে সোমবার গুলিতে প্রাণ হারান ২২ বছর বয়স্ক ইতালিয়া কেলি। এর আশেপাশেই পুলিশের সাথে সন্দেহভাজনদের গুলি বিনিময় হয়।

মিনিয়াপোলিস
একটি দোকানের বাইরে  আন্দোলন চলাকালে গুলিতে প্রাণ হারান কেলভিন এল হরটন জুনিয়র। সে দোকানের মালিক শ্বেতাঙ্গ। সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ওমাহা নেব্রাস্কা
শহরে একটি বারে সহিংসতায় প্রাণ হারিয়েছেন ২২ বছর বয়স্ক কৃষ্ণাঙ্গ জেমস স্কারলক। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।

ডেট্রয়েট
আন্দোলন উত্তাল ডেট্রয়েটে গাড়ির ভেতর ছোঁড়া গুলিতে ২১ বছর বয়ষ্ক এক ব্যক্তি মারা যান। নিহত ব্যক্তি অন্য দুজনের সাথে বসে ছিলেন। সন্দেহভাজন বন্দুক হামলাকারী পালিয়ে গেছে।

সাবআর্বান শিকাগো
শিকাগোর সিসিরোতে সোমবার আন্দোলন চলাকালীন সময়ে দুইজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ এ সম্পর্কে বিস্তারিত জানায়নি। তবে ঘটনার তদন্ত চলছে।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত