আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অভিযোগ বেড়েছে লস এঞ্জেলেস পুলিশের প্রতি

অভিযোগ বেড়েছে লস এঞ্জেলেস পুলিশের প্রতি

এলএ বাংলা টাইমস

লস এঞ্জেলেসে পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) এর কর্মকর্তাদের প্রতি ২০১৯ সালে অভিযোগ বেড়েছে আগের দু বছরের তুলনায়। যদিও এসব অভিযোগের অনেকগুলো ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করা হয়েছে এবং অভিযোগের ফলে কর্মকর্তাদের মধ্যে সংশোধনের হারও খুব কম দেখা গেছে।


এলএপিডি’র বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে পুলিশের প্রতি মোট ৩ হাজার ৭৬৩টি অভিযোগ আসে। ২০১৮ ও ’১৭ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ৩৫৬৭ ও ৩২১৭। 

এর মধ্যে মাত্র ১০ শতাংশ অভিযোগ টিকে ছিল বা যুক্তিসংগত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পক্ষপাতমূলক আচরণের অভিযোগ আসে ৭৩৪টি তবে এগুলোর একটিও সঠিক ছিল না বলে প্রতিবেদনে বলা হয়। 

প্রতিবেদনে দেখা যায়, বিভিন্ন অপরাধ ও নীতি ভঙ্গের অভিযোগ এসেছে পুলিশের উপর। এর মধ্যে আছে মদ্যপ অবস্থায় ড্রাইভ করা, দায়িত্বে অবহেলা, অশোভন আচরণ, যৌন হয়রানি, মাদক সংশ্লিষ্টতা, দুর্নীতি ও মিথ্যা বক্তব্য প্রদান। পঞ্চাশজনেরও বেশি অভিযুক্ত হয়েছেন ঘরোরা সহিংসতার কারণে। 

ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ৫৮ জনকে কোনো শাস্তি দেয়া যায়নি কারণ তারা আগেই পদত্যাগ করেছেন অথবা অবসরে গিয়েছেন বা কোনোভাবে ডিপার্টমেন্ট ছেড়ে চলে গিয়েছেন। 

পদত্যাগ বা অবসরের মাধ্যমে শাস্তি এড়িয়ে যাওয়ার প্রবণতা প্রতিবেদনে লক্ষ করা গেছে। 






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত