আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

চারটি ধাপ অনুসারে খুলবে ক্যালিফোর্নিয়ার ব্যবসাপ্রতিষ্ঠান: গভর্নর নিউসাম

চারটি ধাপ অনুসারে খুলবে ক্যালিফোর্নিয়ার ব্যবসাপ্রতিষ্ঠান: গভর্নর নিউসাম

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসের কারণে এখনো ক্যালিফোর্নিয়ার অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে৷ এসব ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ক্ষেত্রে নতুন রূপরেখা প্রনয়ণ করেছেন গভর্নর গেভিন নিউসাম। এই রূপরেখায় চারটি ধাপ অনুসারে ব্যবসাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলবে বলে জানান তিনি। 

শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গেভিন নিউসাম 'কালার কোডেড ক্লাসিফিকেশন সিস্টেম' প্রনয়ণের ঘোষণা দেন। সেই সাথে পূর্বের 'ওয়াচ লিস্ট' পদ্ধতি বাতিল ঘোষণা করেন তিনি। 

গেভিন নিউসাম জানান, ওয়াইডস্প্রেড বা পার্পেল, সাবস্ট্যানশিয়াল বা লাল, মডারেট বা কমলা মিনিমাল বা হলুদ - এই চারটি ধাপ অনুসরণ করে করোনাভাইরাসের সংক্রমণের গতিবিধি ও সেই অনুযায়ী পদক্ষেপের রূপরেখা তৈরি করা হয়েছে। 

তিনি জানান, যেসব অঞ্চলে প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হবে অথবা সংক্রমণের হার আট শতাংশ হবে তারা ওয়াইডস্প্রেড বা পার্পেল কালার কোডের অন্তর্ভুক্ত হবে। এই কোডের অন্তর্ভুক্ত অঞ্চলের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। 

যেসব অঞ্চলে এক লাখ বাসিন্দার মধ্যে চার থেকে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হবে বা আক্রান্তের হার পাঁচ থেকে আট শতাংশ হবে, সেসব অঞ্চল সাবস্ট্যানশিয়াল বা লাল কোডের অন্তর্ভুক্ত হবে। এসব অঞ্চলে কিছু ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। 

এরপর যেসব অঞ্চলে এক লাখ বাসিন্দার মধ্যে এক থেকে তিনজন আক্রান্ত হবে বা সংক্রমণের হার দুই শতাংশের বেশি হবে, সেসব অঞ্চলকে মডারেট বা কমলা কোডের অন্তর্ভুক্ত করা হবে। এসব অঞ্চলের ব্যবসাপ্রতিষ্ঠান কিছুটা পরিবর্তন করে খোলা যেতে পারে। 

এছাড়া মিনিমাল বা হলুদ কোডে থাকবে সেসব অঞ্চল সংক্রমণের হার প্রতি লাখে একজন। সেখানে প্রায় ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি রয়েছে। 

নতুন কালার কোড সিস্টেম অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার ৩৮ টি কাউন্টি রয়েছে পার্পেল এ, নয়টি কাউন্টির অবস্থান লালে, আটটি কাউন্টির অবস্থান কমলায় আর মাত্র তিনটি কাউন্টি রয়েছে হলুদ এ৷ 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত