আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ভাড়াটিয়া ও গরিবদের জন্য অর্থ বরাদ্দের পরিকল্পনা

লস এঞ্জেলেসে ভাড়াটিয়া ও গরিবদের জন্য অর্থ বরাদ্দের পরিকল্পনা

ছবিঃ এলএ বাংলা টাইমস

করোনাভাইরাস সঙ্কট

লস এঞ্জেলেসে বসবাসরত যেসব ভাড়াটিয়ারা উচ্ছেদ হুমকিতে রয়েছেন তাদের আদালতে সহায়তা করতে ১০ মিলিয়ন ডলার বরাদ্দের পরিকল্পনা হাতে নিয়েছে প্রশাসন। এছাড়া করোনা মহামারিতে গরিব বাসিন্দাদের সাহায্য করতে আরও ৫০ মিলিয়ন ডলার অর্থ ব্যয় করা হবে।


মঙ্গলবার সিটি কাউন্সিলে ‘ইমার্জেন্সি ইভিকশন ডিফেন্স’ প্রোগ্রাম পাস হয়। কারণ কোর্টে উচ্ছেদ বিষয়ক মামলাগুলো উঠলে অনেক ভাড়াটিয়া বাড়িছাড়া হতে পারেন। তবে নতুন পরিকল্পনা পাস করলেও তার বাস্তবায়ন নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো উপায় খুঁজে পাওয়া যায়নি। 

সিটি কাউন্সিলম্যান মিচ ও ফারেল বলেন, সিটি অ্যাটর্নিরা রাজ্যের নিয়ম-কানুন ও সংশ্লিষ্ট বিষয়ে তদারকি করছেন। কারণ এতে অনেক সীমাবদ্ধতা আছে।

এদিকে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন মঙ্গলবার নিজস্ব আইন জারি করেছে। যাতে বলা হয়েছে যেসব ভাড়াটিয়ার বার্ষিক আয় ৯৯ হাজার ডলারের নিচে তাদের উচ্ছেদ করা যাবে না। নতুন পরিকল্পনা নিয়ে গৃহায়ন কর্তৃপক্ষকে আরও বিস্তারিত জানাতে বলা হচ্ছে।

মহামারির আগেও ভাড়াটিয়া সংশ্লিষ্টরা নিজেদের সুরক্ষায় অর্থ বরাদ্দ চেয়েছিল। এসব সাহায্যের মধ্যে রয়েছে আইন, শিক্ষা ও জরুরি সহায়তা। খসড়া সাজালেও এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন ছিল বেশ দূর। পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান অধিকার-কর্মীদের।

কাউন্সিলম্যান পল কোর্টেজ বলেন, উচ্ছেদ থেকে বিরত রাখার ব্যাপারে অনেক বছরের কাজের ফল এটি। ভাড়াটিয়াদের আইনি সহায়তা দিতে ও তাদের পাশে থাকার জন্য বড় শুরু এটি।


শেয়ার করুন

পাঠকের মতামত