আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বেকার ভাতার আবেদন বেড়েছে ক্যালিফোর্নিয়ায়

বেকার ভাতার আবেদন বেড়েছে ক্যালিফোর্নিয়ায়

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসের কারণে ক্যালিফোর্নিয়ায় কর্মহীন বাসিন্দার সংখ্যা বেড়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার 'এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট' এর প্রকাশিত রিপোর্টে দেখা গেছে, ক্যালিফোর্নিয়ায় আগের থেকে অনেক বেশি বাসিন্দা কর্মহীন ভাতার জন্য আবেদন করেছেন। 

ক্যালিফোর্নিয়ার 'এমপ্লয়মেন্ট' ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য 'স্ট্রাইক টিম' নামের বিশেষ একটি দল নিযুক্ত করেছিলো রাজ্যটি। 

স্ট্রাইক টিমের একশো পৃষ্ঠার প্রতিবেদনে দেখা গেছে, গত এক মাস ধরে প্রতিদিন ৬০ হাজার বাসিন্দা নিজেদের কর্মহীন দাবি করে বেকারভাতার জন্য আবেদন করেছেন। এরমধ্যে আরো অনেকেই আবেদন করতে চেয়েও পারেননি। রিপোর্টে বলা হয়েছে, ডিপার্টমেন্ট থেকে যদি আবেদন প্রক্রিয়া প্রত্যেকদিন যাচাই না করা হয়, তবে এই  জট আরো দীর্ঘায়িত হবে। 

জমা পড়া আবেদনের ৪০ শতাংশ 'ম্যানুয়াল প্রসেস' এর মাধ্যমে যাচাই করা হলেও এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এ পর্যাপ্ত লোকবলের সীমাবদ্ধতা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

স্ট্রাইক টিমের প্রতিবেদনে চার মাস ধরে জমা হওয়া আবেদনের জট ছাড়াতে ডিপার্টমেন্টকে একটি পরিকল্পনা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নর গভিন নিউসামের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। 



এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত